1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোধন বসন্ত উৎসব ১৪৩২ উৎযাপন। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু নয়ানগরে মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে বিস্ফোরক সংবাদ সম্মেলন, দর্পন প্রপার্টিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ পটিয়ায় রমজানের শুরুতেই লেবুর বাজারে অস্থিরতা, হালি ১২০ টাকায় বিক্রি। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় কীটনাশক যুক্ত মশারি বিতরণ,অনুষ্ঠিত হয়েছে। একুশ শতকে একুশের চেতনায় উদীয়মান বাংলাদেশ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিসিআরসি’র সমাবেশ: নতুন সরকারের কাছে প্রত্যাশার বার্তা “পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য – মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী ভিলেজ এপসি ৪-০ গোলে চ্যাম্পিয়ন চন্দনাইশ চৌধুরী পাড়া একতা সংঘের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চৌধুরী পাড়া ফুটবল দল ২-০ গোলে চ্যাম্পিয়ন চন্দনাইশ সাদেক মোহাম্মদ পাড়া ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

সীতাকুণ্ডে চন্দ্র নাথ ধাম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার

  • সময় বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২২৪ পঠিত

সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড সনাতনী সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান চন্দ্র নাথ ধাম পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম ও পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তনু।
বিকেল ৫ টায় চন্দ্র নাথ ধাম পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিং করেন জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার।
এ সময় বলেন, সম্প্রতিক সময়ে চন্দ্র নাথ ধামে মসজিদ নির্মান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। সে আলোচনার প্রেক্ষিতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার হওয়ায় মন্দির পদর্শন করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে। চন্দ্র নাথ ধামে মসজিদ করার কোনো পরিকল্পনা সরকারের নেই এবং ছিল না। এখানে হাজার বছরের পুরনো সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। যা বিশ্বের কাছে বাংলাদেশের সন্মান রক্ষা করছে। তাই প্রপাগান্ডার হতে সবাই সতর্ক থাকবেন। তাছাড়া যে বা যাঁরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে,তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্দির পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি আবদুল আল মামুন, ওসি মুজিবুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট