1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই, বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেডের আডমস কেপ কারখানায় ফের আগুন বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ কমিটি গঠিত

সীতাকুণ্ডে মার্স টেক্সটাইল মিল শ্রমিকদের সড়ক অবরোধ

  • সময় শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২২৯ পঠিত

সীতাকুণ্ড( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বকেয়া বেতন ও মিল চালুর দাবীতে মহা সড়ক অবরোধ করেছে মার্স টেক্সটাইল মিলের কর্মরত শ্রমিকরা। বিকেল ৩ টায় বার আউলিয়া এলাকায় শত শত শ্রমিক সড়ক অবরোধ রেখে মিছিল সমাবেশ করে।
এ সময় শ্রমিকরা ন্যায্য বেতনসহ মিল চালুর দাবী তোলেন।
শ্রমিকরা বলেন, গত এক বছর ধরে শ্রমিকদের উপর অমানবিক নির্যাতন চালায় মিল কতৃপক্ষ। সব ধরনের সুযোগ সুবিধা বন্ধ করে বকেয়া বেতন পরিশোধ ছাড়া মিল বন্ধের পায়তারা শুরু করেছে। এক পর্যায়ে কতৃপক্ষের কুচিন্তা বুঝতে পেরে বৃহস্পতিবার শ্রমিকরা বেতন আদায়ে কাজ বন্ধ করে দিয়ে মিল গেটে অবস্থান নেয়। পরে শনিবার বিকেলে বেতন প্রদানের আশ্বাসে শ্রমিকরা অবস্থান ভাঙে। কিন্তু এ সুযোগ নিয়ে আলোচনার কথা বলে শনিবার মিল বন্ধ রাখে। শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক হতে সরবে না বলে জানান শ্রমিক নেতা বেলাল।
এদিকে, অবরোধ চলতে থাকায় মহাসড়কে দীর্ঘ ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হওয়ায় জনজীবন বিপন্ন হয়ে যায়।
এ বিষয়ে বারআউলিয়া হাইওয়ে ইনচার্জ আবদুল মোমেন বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ রেখে দেয়ায় যানজটের কবলে পড়ে সড়ক পথ। এ পরিস্থিতিতে সড়ক যানজট মুক্ত করতে চেষ্টা চলছে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট