1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বাঘাইছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি’র) শ্রদ্ধাঞ্জলি বাঘাইছড়িতে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া কামিল মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আনোয়ারায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা চন্দনাইশে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে চন্দনাইশ প্রেসক্লাব (১৯৮৪)‘র শ্রদ্ধা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের শ্রদ্ধা জ্ঞাপন পহরচাঁদা ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের জমকালো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের পক্ষ থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

সুপারম‍্যাক্স হেলথ কেয়ার হাসপাতালের সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের কর্পোরেট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

  • সময় শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৩৪৮ পঠিত

“সকল শিশুর অধিকার, সুন্দর ভাবে বাঁচিবার” প্রতিপাদ্য নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন শিশু অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য সেবা, পুনর্বাসন ও জলবায়ুর বিষয়ের উপর কাজ করার লক্ষ্যে নিয়ে এই সংস্থার পথচলা।

তারই ধারাবাহিকতায় অর্থের অভাবে সু চিকিৎসা থেকে বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সেবা সহজ করার লক্ষ্যে ঢাকা ধানমন্ডিস্থ সুপারম‍্যাক্স হেলথ কেয়ার হাসপাতালের সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

(১২ জুন -২০২৪ইং) রোজ বুধবার ঢাকা লালমাটিয়া সংস্থার কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সময় সংস্থার মহাসচিব মোহাম্মদ আলী আলী বলেন, আমাদের সংগঠন সবসময় সমাজের পিছিয়ে অসহায় মানুষের কল‍্যাণে কাজ করে যাচ্ছে। আর তাই তাদের কষ্ট লাঘবের চিন্তা করেই এই চুক্তি স্বাক্ষর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা চাই কোন মানুষ যাতে অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা না যায়। তিনি আরও বলেন, আমাদের কার্যক্রম পর্যায়ক্রমে সারা দেশে পরিচালনা করা হবে।

উক্ত অনুষ্ঠানে সুপারম‍্যাক্স হেলথ কেয়ার এর পক্ষ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ডিরেক্টর ফাহিম আহমেদ এবং এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী।

এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফরিদ গাজী, শামীম আহমেদ সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট