1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

সুপারম‍্যাক্স হেলথ কেয়ার হাসপাতালের সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের কর্পোরেট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

  • সময় শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৪৪৫ পঠিত

“সকল শিশুর অধিকার, সুন্দর ভাবে বাঁচিবার” প্রতিপাদ্য নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন শিশু অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য সেবা, পুনর্বাসন ও জলবায়ুর বিষয়ের উপর কাজ করার লক্ষ্যে নিয়ে এই সংস্থার পথচলা।

তারই ধারাবাহিকতায় অর্থের অভাবে সু চিকিৎসা থেকে বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সেবা সহজ করার লক্ষ্যে ঢাকা ধানমন্ডিস্থ সুপারম‍্যাক্স হেলথ কেয়ার হাসপাতালের সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

(১২ জুন -২০২৪ইং) রোজ বুধবার ঢাকা লালমাটিয়া সংস্থার কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সময় সংস্থার মহাসচিব মোহাম্মদ আলী আলী বলেন, আমাদের সংগঠন সবসময় সমাজের পিছিয়ে অসহায় মানুষের কল‍্যাণে কাজ করে যাচ্ছে। আর তাই তাদের কষ্ট লাঘবের চিন্তা করেই এই চুক্তি স্বাক্ষর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা চাই কোন মানুষ যাতে অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা না যায়। তিনি আরও বলেন, আমাদের কার্যক্রম পর্যায়ক্রমে সারা দেশে পরিচালনা করা হবে।

উক্ত অনুষ্ঠানে সুপারম‍্যাক্স হেলথ কেয়ার এর পক্ষ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ডিরেক্টর ফাহিম আহমেদ এবং এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী।

এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফরিদ গাজী, শামীম আহমেদ সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট