1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে প্রয়াত বন্ধুদের স্মরণে দোয়া ও মিলাদ মাহাফিল অনুষ্ঠিত বোয়ালখালী প্রেস ক্লাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পটিয়া শেভরনে চিকিৎসায় অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ PHP Family-এর চার সদস্য এবার কূটনীতিতে পটিয়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের আলোচনা সভা অনুষ্ঠিত উত্তর মাদার্শায় ৪৮তম ঈদে মিলাদুন্নবী (সা.) ও সুন্নী সম্মেলন অনুষ্ঠিত সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন হেভেন সিটি শপিং মল এ টটস হেভেন এর অনুষ্ঠানিক যাত্রা চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান

হেভেন সিটি শপিং মল এ টটস হেভেন এর অনুষ্ঠানিক যাত্রা

  • সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ পঠিত

১১ সেপ্টেম্বর রোজ শুক্রবার সন্ধ্যে ৭ টায় চট্টগ্রামস্থ অলংকার হেভেন সিটি শপিং মল ২য় তলা ২২২ টটস হেভেন এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন সম্পন্ন হয়। ফিতা কেটে এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ আজম চৌধুরী। টটস এর স্বত্তাধিকারী মোহাম্মদ সবুজের সভাপতিত্বে ও এনায়েত হোসেন পলাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেভেন সিটি দোকান মালিক ও কল্যান সমিতির সভাপতি এড.মোহাম্মদ জামাল উদ্দিন।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক মোহাম্মদ কামরুল ইসলাম, নারী উদ্যোক্তা জুহি চৌধুরী ( সোস্যাল মিড়িয়া এক্টিভেটর ) পাপড়ি শিকদার (মিড়িয়া ইনফ্লুয়েনসার) সানসিটি,র নির্বাহী পরিচালক মোঃ আলমগীর হোসাইন সৈকত, কারু কৃষাণ, মোঃ আলমগীর হোসেন সহ প্রমুখ।
প্রধান অতিথি বলেন,আধুনিক মানের ও চাহিদা মাফিক মানুষের প্রয়োজন, রুচিশীলতাকে গুরুত্ব দিয়ে সুলভ মুল্যে
ছোট ছোট ছেলে মেয়েদের নিত্য প্রয়োজনীয় পোশাক বিক্রি করে ক্রেতা, সকলের মনে নির্ভর যোগ্যতার অনন্য প্রতিষ্ঠান হিসাবে টটস হেভেন আস্থা তৈরী করবে।
মোঃ কামরুল ইসলাম বলেন, টটস হেভেন কাপড়ের মান ও দামের প্রতি বিশেষ ভাবে লক্ষ্য রেখে গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করবে এমনকি মানুষের চাহিদা, রুচিশীলতা, আধুনিকতা ও আয়ের সক্ষমতার কথা বিবেচনায় রেখে
বাচ্চাদের বা কিডস আইটেমের পোশাক নির্বাচনের ক্ষেত্রে ছেলে মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশ, সুরক্ষা এবং আরামের দিকটি বিবেচনায় নিয়ে নিরাপদ ডিজাইনের পোশাক নির্বাচন ও সরবরাহ করে মুক্ত বাজার ব্যবস্থায় এই ধরনের উদ্যোগ জাতীয় অর্থনীতিতে ভুমিকা রাখবে বলে তিনি মনে করেন। তিনি অত্র প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।সভাপতি সকলকে সার্বিক সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট