1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
শিল্পপতি জামাল উদ্দিন সিকদারের সঙ্গে ফটিকছড়ি উত্তর প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ তরুণ লেখক আতিকুর রহমান’র আরবে মুসাফির গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা , তরুণ প্রজন্মকে আলোকিত পথ দেখাতে বইপড়া ও পারিবারিক শিক্ষার বিকল্প নেই চট্টগ্রামের খুলশীতে অবৈধ ক্যাসিনো ও অনলাইন স্ক্যামিং আস্তানায় পুলিশের অভিযান: ৭০ বিদেশি নাগরিক আটক ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য

২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন

  • সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৩০৮ পঠিত

 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ঢাকা বনানী ২০ নং ওয়ার্ডে কমিশনার পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন হাজী হৃদয় খান নয়ন। দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজী হৃদয় খান নয়ন একজন সৎ, নিষ্ঠাবান ও মানবিক ব্যক্তিত্বের অধিকারী। তিনি সবসময় গরিব, অসহায় ও মেহনতী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করে আসছেন। শিক্ষা, চিকিৎসা সহায়তা, দরিদ্রদের সহযোগিতা এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে তার অবদান এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে।

এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি ২০ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত এলাকায় পরিণত করতে সক্ষম হবেন। তার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে—নিরাপদ সড়ক ব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, যুবসমাজের উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং সকল শ্রেণি-পেশার মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টি।

হাজী হৃদয় খান নয়ন বলেন, “আমি সবসময় মানুষের সেবাকে নিজের দায়িত্ব হিসেবে নিয়েছি। যদি জনগণ আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব এবং একটি আদর্শ ওয়ার্ড গঠনে নিরলসভাবে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্যে তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট