1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ একুশের চেতনা ও আজকের যুবসমাজ: উত্তরাধিকার নাকি আবেগ? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে ধানের শীষের সমর্থনে ছাত্রদল নেতা আমিনুল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ ‘তরুণ প্রজন্মের ভাবনায় আগামীর বাংলাদেশ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা নানিয়ারচর সেনা জোন কর্তৃক বাজার পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য ট্রলি প্রদান আনোয়ারার বরুমছড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা মাদক,সন্ত্রাস ও চাদাবাজমুক্ত সমাজ ঘটতে যুবসমাজকে যুব শক্তিতে রুপান্তর করতে হবে – আসলাম চৌধুরী নগরীর ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থী শফিউল আলমের গণসংযোগ,চট্টগ্রাম-১১ আসনে পরিবর্তনের বার্তা চট্টগ্রাম–৮: বিএনপি প্রার্থীর প্রচারে মাঠে নেমেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম

হোয়াটসঅ্যাপে ইন্টারনেট ছাড়াই ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে

  • সময় শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৩০৬ পঠিত

 

একের পর এক ফিচার আনছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। সম্প্রতি বেশ কয়েকটি ফিচার বেশ সাড়াও ফেলেছে। এরই ধারাবাহিকতায় এবার অফলাইনে ছবি, ভিডিও ও বিভিন্ন ডকুমেন্ট শেয়ার করার ফিচার আনছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ ফিচার ট্র্যাকার ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, স্মার্টফোনে ইন্টারনেট না থাকলেও অন্য ব্যবহারকারীকে ছবি পাঠাতে পারবেন। এমনকি অফলাইনে শেয়ার হওয়া ফাইল সম্পূর্ণ এন্ড-টু-এন্ড এনক্রিপটেড থাকবে। তাই প্রাইভেসি নিয়েও নিশ্চিন্ত থাকতে পারবেন ব্যবহারকারীরা।

নতুন ফিচার সম্পর্কিত একটি স্ক্রিনশট ফাঁস হয়েছে। এতে দেখা গেছে, ডেটা কানেকশন ছাড়াই ছবি পাঠানো যাচ্ছে। তবে একটি শর্ত রয়েছে, আপনার কাছাকাছি অন্য ডিভাইসটি থাকতে হবে এবং অফলাইন ফাইল-শেয়ারিং ফিচার চালু থাকতে হবে। তবেই এই ফিচার কাজ করবে।
যেভাবে ব্যবহার করবেনঅফলাইন ফাইল-শেয়ারিং ট্রান্সফারের ক্ষেত্রে কোনোরকম ইন্টারনেটের প্রয়োজন পড়ে না। স্ক্যান করে ব্লুটুথের মাধ্যমে দ্রুত সেই ফাইল এক ফোন থেকে আর এক ফোনে চলে যাবে। তবে এক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।
হোয়াটসঅ্যাপকে আপনার ফোনের গ্যালারি, ফাইল ও ডকুমেন্ট অ্যাক্সেস করার অনুমতি দিতে হবে। না দিলে এই ফিচার কাজ করবে না। তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীর নম্বর গোপন থাকবে এবং শেয়ার করা ফাইলগুলো এনক্রিপট করা হবে।

অনেকটা শেয়ারইট অ্যাপের মতো কাজ করবে এই ফিচার। নেট কানেকশন বা ওয়াইফাই না থাকলেও পাঠানো যাবে ছবি, ভিডিও, ডকুমেন্ট সব। যা ব্যবহারকারীদের অনেক ডেটা এবং সময় বাঁচাবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কবে আসবে অফলাইন ফাইল-শেয়ারিং ফিচার
ফিচারটি বর্তমানে হোয়াটসঅ্যাপের পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং বেটা ভার্সনে চালু হয়েছে। শিগগিরই সবার অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে রোল আউট শুরু করা হবে ফিচারটি। তবে অবশ্যই হোয়াটসঅ্যাপ সবশেষ ভার্সনে আপডেট করে নিতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট