1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

জমি সংক্রান্ত বিরোধে জেরে পিতা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম, দেশীয় অস্ত্র উদ্ধার

  • সময় রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৩২৯ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের কর্ণফুলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা নুর মোহাম্মদ (৫৭) ও দুই ছেলে আবদুল কাদের (৩৪) ও ফজল কাদের (৩২)-কে কুপিয়ে জখম করা হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে শিকলবাহা ইউনিয়নের দইয়্যার ভাণ্ডার বাড়িতে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে দুই পরিবারে জমি সংক্রান্ত বিরোধে উত্তেজনা চলছিল। আজ বাড়ির পাশে মাছ ধরার বড়শি নিয়ে নুর মোহাম্মদ ও প্রতিবেশী পুলিশ নবীর ছেলে দিদারের মধ্যে কথা কাটাকাটির সময় দিদার, তার ভাতিজা ও ভাইয়েরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।

আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাবা ও এক ছেলে আইসিইউতে, আরেক ছেলে সাধারণ কক্ষে।

পুলিশের তদন্তে একই পরিবারের দুই নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার হয়েছে।

এই বিষয়ে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন,ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট