1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীন বাংলা মডেল স্কুলে পরিবেশ সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৭৩৩ পঠিত

 

চট্টগ্রাম বন্দরনগরীর ৩৮ নং ওয়ার্ড কলসি দিঘির পাড় — এ অবস্থিত স্বাধীন বাংলা মডেল স্কুলে ১০ আগস্ট রবিবার সকাল ১১ ঘটিকায় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্প এশিয়ান গ্রীন বাংলাদেশ এর উদ্যোগে পরিবেশ সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, গাছ লাগানোর গুরুত্ব এবং দূষণ নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী, বিশেষ অতিথি ছিলেন – সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়জুল আলম প্রিন্স,স্বাধীন বাংলা মডেল স্কুলের শিক্ষক মোঃ আলামিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সভায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

এই সময় প্রধান অতিথি মোহাম্মদ আলী বলেন- পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব চিন্তা ও আচরণ গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশের উন্নয়নের পাশাপাশি প্রকৃতির সুরক্ষায় ভূমিকা রাখতে পারে।

সভায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য গাছের চারা বিতরণ করা হয়।

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে বিভিন্ন বিদ্যালয় ও কমিউনিটিতে আয়োজন করা হবে, যাতে সবাই মিলে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট