1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

‘স্ত্রীর যন্ত্রণা সইতে না পেরে’ চিরকুট লিখে প্রাণ দিলেন যুবক

  • সময় রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২২৬ পঠিত

এম,আনিসুর রহমান

পটুয়াখালীর কলাপাড়ায় ‘স্ত্রীর যন্ত্রণা সইতে না পেরে’ চিরকুট লিখে আত্মহত্যা করেছেন লোকমান সরদার (৩২) নামে এক যুবক। শনিবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারসংলগ্ন ভাড়া বাসা থেকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লোকমান একই ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সরদারের ছেলে। তিনি পাখিমারা বাজারে দর্জির দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতেন। মৃত্যুর আগে লোকমান স্ত্রীকে দায়ী করে নোট প্যাডে একটি চিরকুট লিখে গেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘স্ত্রী তাকে ভালো না বাসা এবং টাকা না থাকার কারণে স্ত্রী তাকে ছেড়ে যেতে পারে বলে তিনি আত্মহত্যা করেছেন।’
স্থানীয়রা জানান, লোকমান দীর্ঘদিন ধরে পাখিমারা বাজারে একটি টেইলার্সের দোকান পরিচালনা করে আসছিলেন। প্রতিদিনের মতো দোকান শেষে তিনি ভাড়া বাসায় ফেরেন। সন্ধ্যায় স্বজনরা ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখতে পান গলায় ওড়না পেঁচানো তার ঝুলন্ত মরদেহ। পরে তারা পুলিশে খবর দেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, ‘ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট