1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
সপ্তম বর্ষে দৈনিক চট্টগ্রামের খবর: আস্থা, ভালোবাসা ও স্বপ্নের এক নিরন্তর পথচলা সুকন্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদের নজরুল বর্ষ পালন। বাঙালী জাতীয় সত্ত্বার অবিচ্ছেদ্য অংশ শেরে বাংলা একে ফজলুল হক- তসলিম উদ্দীন রানা বোয়ালখালীতে সাড়ে ৬ হাজার গাছ রোপণ বোয়ালখালীতে মাদক বিক্রির দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড এক দিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: ভূজপুরে ফলজ গাছ লাগালেন ইউপি চেয়ারম্যান শিপন বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র লাল বড়ুয়া পরলোকে দুবাইয়ে সিআইপি সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সৃজনে সাফল্যে ৩৯ পেরিয়ে চার দশকে চট্টল স্লোগানে চট্টল থিয়েটার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। আহলা দরবার শরীফ ইসলাম মওলা (ক.)-এর ৪৪তম ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা

পায়ুপথে এক কেজি স্বর্ণ, বিমানবালা গ্রেফতার

  • সময় শনিবার, ১ জুন, ২০২৪
  • ১০৩৫ পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ

প্রায় এক কেজি স্বর্ণ চোরাচালানের অভিযোগে ভারতে এক বিমানবালাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম সুরভি খাতুন। তিনি পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওমানের মাসকট থেকে কেরালার কান্নুরে স্বর্ণ নিয়ে গিয়েছিলেন সুরভি। এ ঘটনায় তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। বর্তমানে ওই বিমানবালা কান্নুরের নারী জেলে রয়েছেন।
ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) জানিয়েছে, বিমানবালা সুরিভর পায়ুপথে ছিল ওই স্বর্ণ। ২৮ মে কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলেন তিনি। সুরভিকে তল্লাশি করে প্রায় ৯৬০ গ্রাম স্বর্ণ মেলে।
ভারতে এই প্রথম কোনো বিমানবালাকে চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। এর আগেও বহু বার সুরভি স্বর্ণ পাচার করেছেন বলে অভিযোগ উঠেছ।
এ প্রসঙ্গে ভারতের বিমান সংস্থা এখনো কোনো মন্তব্য করেনি। ঘটনার নেপথ্যে কেরালার পাচারকারী গোষ্ঠী থাকতে পারে বলে ধারণা করছেন তদন্তকারীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট