1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাল শেনজেন ভিসা ব্যবহার করে ইতালিতে মানবপাচার ও অভিবাসী চোরাচালান: বাংলাদেশ বিমানের কর্মকর্তা গ্রেফতার পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল করিম গ্রেপ্তার পটিয়ায় ৫ বছরের শিশু অপহরণ: ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে পরিবারকে চিঠি। প্রি-পেইড মিটার টোকেন যন্ত্রণায় পটিয়ায় বিদ্যুৎ অফিসে গ্রাহকদের ভিড়। গান, আবৃত্তি ও নৃত্যে প্রাণবন্ত ত্রিতরঙ্গ আবৃত্তি দলের বর্ষা বরণ আয়োজন নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সংকট: সমস্যার গভীরে না গিয়ে কি সমাধান সম্ভব? জননেতা জহুর আহমেদ চৌধুরী আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের নায়কের নাম- তসলিম উদ্দীন রানা আল্লামা তৈয়্যব শাহ দ্বীনের মুজাদ্দিদ ও সফল সংগঠক ছিলেন অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী সিসিটিভি ফুটেজ দেখে ৫ জন শনাক্ত: রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা যুক্তরাজ‍্যে নিষিদ্ধ সংগঠনের আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ইউকে’র উদ্যোগে ‘মানববন্ধন ও প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত

পটিয়া প্রেস ক্লাবের সভা অনুষ্টিত

  • সময় শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ২৬৫ পঠিত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
পটিয়া প্রেস ক্লাবের এক জরুরি সভা বুধবার (১৪ আগষ্ট) রাতে অস্থায়ী কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি এস এম এ কে জাহাংগীরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানার সঞ্চালনায় অনুষ্টিত হয়।

এতে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে

ব্যাপক আলাপ আলোচনা করা হয়। এসময় পটিয়া মহকুমা প্রেস ক্লাবের ১৯৮২ সালে গঠিত কমিটির সদস্য বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আ ফ ম খালিদ হোসাইন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের  অন্তরবর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ গ্রহন করায় পটিয়া প্রেস ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ তাকে বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশপাশি রাষ্ট্রীয় ভাবে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

পরে সভায় দেশের চলমান পরিস্থিতিতে দেশ ও জাতির কল্যাণে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়। সভায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এতে বক্তারা বলেন, পটিয়া প্রেস ক্লাব

প্রতিষ্ঠার ৪ যুগ অতিক্রম করার পথে রয়েছে। এতে ক্লাবের অনেক গৌরব ও  ইতিহাস ঐতিহ্যের  সৃষ্টি হয়েছে। এ সংগঠন রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ হিসেবে এর সাথে সম্পৃক্তরা দেশ ও জাতির কল্যানে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। আগামীতে ও সদস্যরা ক্লাবের গঠনতন্ত্র মেনে সংগঠনের কার্যক্রম

গতিশীল করার আহবান জানান। এতে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ক্লাবে

হামলা চালিয়ে কম্পিউটার সহ মূল্যবান মালামাল ভাংচুর করায় অসন্তোষ প্রকাশ করা হয়। এতে দেশের সকল গনতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের আপসহীন ভূমিকা অব্যাহত রাখার বিষয়ে সর্ব সম্মত সিদ্ধান্ত গ্রহন করা হয়। এসময় পটিয়া প্রেস ক্লাবের সব কার্যক্রম গঠনতন্ত্র মেনে পরিচালনার বিষয়ে সর্ব সম্মত  সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক আহমদ উল্লাহ, প্রচার সম্পাদক শফিউল আজম, দপ্তর সম্পাদক রবিউল আলম ছোটন, নুর হোসেন, আবেদুজ্জমান আমিরী, কামরুল ইসলাম, ফারুকুর রহমান বিনজু,এস এম রহমান,সুজিত দত্ত, মোঃ শাহজাহান, ওবায়দুল হক পিবলু, কাউছার আলম, তাপস দে আকাশ, এস এম জুয়েল, আবদুল্লাহ আল নোমান প্রমূখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট