1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

অবশেষে মুক্তিপণে মুক্ত ব্যবসায়ী জাগের হোসাইন

  • সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭৭ পঠিত

আনোয়ার হোছাইন,

(নাইক্ষ্যংছড়ি) বান্দরবানঃ

কক্সবাজার জেলার রামুর ঈদগাও-ঈদগড় সড়কে গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ১১ টায় অপহৃত ব্যবসায়ি জাগের হোসাইন অবশেষে ডাকাতদের হাত থেকে ৫৫ হাজার তিনশত টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত হয়েছেন।

ঈদগড় ইউনিয়নে’র জামায়াত নেতা মুহাম্মদ বনি আমিন বলেন, আজ সোমবার ব্যবসায়ি জাগের হোসাইনকে ৫৫ হাজার তিনশত টাকায় মুক্তিপণে ডাকাতদল ছেড়ে দেয়।

তিনি আরও বলেন, গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ১১ টার দিকে কক্সবাজার থেকে পিক-আপ যোগে গরু নিয়ে বাড়ি ফেরার পথে ঈদগাও-ঈদগড় সড়কের হিমছড়ি নামক ঢালায় ঈদগড়ের পূর্ব রাজঘাট এলাকার মৃত আলতাফ হোসেন’র ছেলে ব্যবসায়ি জাগের হোসাইনকে ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে গহীন বনের ভেতরে নিয়ে যায।
অপহরণের পর ডাকাত দল তার পরিবারের কাছে মুঠোফোনে’র মাধ্যমে ৫ লাখ টাকা মুক্তিপণের দাবি করেন। অবশেষে ৫৫ হাজার তিনশত টাকা দিয়ে মুক্তিপণ দিলে আজ রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে ডাকাত দল তাকে ছেড়ে দেন।

এ বিষয়ে ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ মনির বলেন, এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে ৫৫ হাজার তিনশত টাকা ফান্ড কালেকশন করেন ভুক্তভোগীর পরিবার। পরে উল্লেখিত টাকা মুক্তিপণ দিয়ে অপহৃত জাগির হোসাইন ফেরত আসে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট