1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

সয়াবিন তেলের বাজারে অস্থিরতা: কঠোর পদক্ষেপের পরও ভোক্তাদের ভোগান্তি

  • সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৩৭২ পঠিত

মোঃ জামশেদুল ইসলামঃ

রমজান মাসেও ভোজ্যতেলের বাজারে স্থিতিশীলতা ফেরেনি। কৃত্রিম সংকটের অভিযোগের মুখে কঠোর অভিযান ও প্রশাসনিক হস্তক্ষেপের পরও দোকানে দোকানে মিলছে না নির্ধারিত মূল্যে বোতলজাত সয়াবিন তেল। ক্রেতাদের অভিযোগ, নির্ধারিত দাম ১৬০ টাকা থাকলেও অনেক জায়গায় ১৮০ থেকে ১৯৫ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে।

চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে সরবরাহ বেড়েছে বলে দাবি করলেও বাস্তবে অনেক দোকানে তেল মিলছে না। জেলা প্রশাসনের টাস্কফোর্স ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লাগাতার অভিযানে কিছুটা পরিবর্তন এসেছে, তবে স্বাভাবিক হয়নি বাজার পরিস্থিতি।

নগরীর বাসিন্দা রাফসানুল আলম বলেন, “দাম কমার কথা শুনেছি, কিন্তু দোকানে গিয়ে দেখি এক লিটার তেলের দাম ১৯৫ টাকা। তাহলে এই নির্ধারিত মূল্য আসলে কাদের জন্য?”

একই অভিযোগ আকবর, যিনি ১৮০ টাকায় এক লিটার তেল কিনতে বাধ্য হয়েছেন। তার মতে, আগে তেলের সঙ্গে অন্য পণ্য কিনতে হতো, এখন সেটি না লাগলেও দাম এখনো নাগালের বাইরে।

খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ী আলতাফ হোসেন চৌধুরী জানান, “সরবরাহ আগের চেয়ে কিছুটা বেড়েছে, দামও ২০-৪০ টাকা কমেছে। আশা করি দ্রুতই বাজার স্বাভাবিক হবে।” তবে প্রশাসনের পক্ষ থেকে গুদামে অভিযান চালানোর হুঁশিয়ারি দেওয়ার পরও বাজারে আশানুরূপ প্রভাব পড়েনি।

সরকারি উদ্যোগের পরও দাম কেন কমছে না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সংশ্লিষ্টদের আরও কঠোর নজরদারি এবং কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ ভোক্তাদের ভোগান্তি আরও বাড়তে পারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট