1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জলাবদ্ধতা ও চট্টগ্রাম: নগর পরিকল্পনার সীমাবদ্ধতা এবং উত্তরণের পথরেখা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বায়েজিদ বোস্তামী এলাকায় সন্ত্রাসী হামলা, ককটেল বিস্ফোরণ, মামলার পরও গ্রেপ্তার নেই, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী গুমান মর্দ্দনের কৃতি সন্তান এডভোকেট আবু মোহাম্মদ ইয়াহইয়ার ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত সম্মিলিত ৯৪ ক্রিয়েটার গ্রুপ অফ বাংলাদেশের উদ্যোগে এস এস সি ৯৪ দিবস পালন বাবার মৃত্যুর পর ১৪ বছর বয়সেই সিএনজি চালিয়ে সংসারের হাল ধরেছে মিনহাজ। চট্টগ্রামের নতুন এসপি হলেন ডিএমপির আলোচিত ডিসি মাসুদ হাজারো মানুষের আনাগোনা, তবু নেই পাবলিক টয়লেট শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির মানববন্ধন অনুষ্ঠিত

চট্টগ্রাম নগরীর বিভিন্ন হোটেলে ও ফার্মেসিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান পাঁচ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

  • সময় বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৪৩০ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামে অপরিচ্ছন্ন পরিবেশ এবং পঁচা ডিম দিয়ে খাবার তৈরি, খাবারে শিল্প লবণ ব্যবহারসহ নানান অভিযোগে ৫টি প্রতিষ্ঠানে মোট ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তাধিকার।

বুধবার ( ৯জুলাই) নগরীর নিউমার্কেট স্টেশন রোড সংলগ্ন বিভিন্ন হোটেল ও ফার্মেসীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় এবং জেলা কার্যালয় কর্তৃক এই অভিযান পরিচালনা করা হয়। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

অভিযানে পঁচা ডিম দিয়ে খাবার প্রস্তুত ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি করার জন্য গুলিস্তান হোটেলকে ১০ হাজার টাকা, খাদ্য দ্রব্যের মধ্যে তেলাপোকার বিচরণ থাকায় আজাদী হোটেল এন্ড বিরিয়ানি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, অপরিচ্ছন্ন পরিবেশ ও খাবারে শিল্প লবণ ব্যবহারের অভিযোগে গণি হোটেলকে ১০ হাজার টাকা, এছাড়া মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করায় কাদের ফার্মেসিকে ২ হাজার এবং আগের মূল্য কেটে অধিক মূল্য বসিয়ে ঔষধ বিক্রয় করায় শফি ইনানী ফার্মেসিকে ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ভোক্তাধিকার উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, আজকের অভিযানে ৫টি প্রতিষ্ঠানে মোট ৭৬ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তা আদায় করে ভবিষ্যতে যেন এহেন অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট