1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী “পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জশনে জুলুস উদযাপনের গুরুত্ব-তাৎপর্য ” মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী পটিয়ায় জশনে ঈদে মিলাদুন্নবী ও নাতে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত ভেজাল-অনিয়মে ফ্লেভারস-মেরিডিয়ানসহ চার প্রতিষ্ঠানকে ৪০ লক্ষ টাকা জরিমানা রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি আয়ান শর্মা একা নন, পাশে শত শত সাংবাদিক

নাইক্ষ্যংছড়িতে গৃহবধুকে জবাই করে হত্যার ঘটনায় আটক-১ 

  • সময় শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৩৫৪ পঠিত

আনোয়ার হোছাইন,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের পাহাড়ি জনপদ নাইক্ষংছড়িতে  তৈয়বা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে শুক্রবার (২১) মার্চ জবাই করে হত্যার ঘটনায় ফারুক আহমদ (৩৩) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।

শনিবার (২২ মার্চ) বেলা আনুমানিক ১২ টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নস্থ ২ নং ওয়ার্ড রাঙ্গাঝিরি নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, গৃহবধূ তৈয়বা বেগম’কে (৪৫) নির্মমভাবে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকায় ফারুক আহমদ (৩৩) নামের এক যুবককে রাঙ্গাঝিরি এলাকা থেকে আটক করা হয়। আটক যুবক রাঙ্গাঝিরি গ্রামের নুরুল কাদের এর ছেলে। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা ও আটকের বিষয়ে নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাশরুরুল হক এ প্রতিবেদককে বলেন, গৃহবধূ (তৈয়বা বেগম) হত্যায় জড়িত আটক যুবকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলছে। তদন্তের মাধ্যমে ঘটনার আসল রহস্য উদঘাটন হবে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নস্থ ২ নং ওয়ার্ড রাঙ্গাঝিরি নামক এলাকায় তৈয়বা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে জবাই করে দুর্বৃত্তরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট