1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত দুর্যোগের আগাম পদক্ষেপে ইপসা ‘র পাইলট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক

মিরসরাইতে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ নিহত এক।

  • সময় বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৪৫৪ পঠিত

মোঃ শেখ ফরিদ, মিরসরাই প্রতিনিধিঃ

মিরসরাইয়ে বিএনপির তিন ইউনিটে কমিটি গঠনের
পর টানা তিন দিন বিভিন্ন স্থানে বিক্ষোভ,
হামলা ভাংচুর-আহত আদা শতাধিক নিহত ১।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রামের মিরসরাই উপজেলা, পৌর শাখা ও বারইয়ারহাট পৌর শাখার আহবায়ক কমিটি গঠনের প্রতিবাদে উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, হামলা ও ভাংচুর করেছেন প্রতিপক্ষ।

সোমবার (২৪ মার্চ) চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত তিনটি ইউনিটের আহবায়ক কমিটি অনুমোদন দেন। এদিকে কমিটি ঘোষণা হওয়ার পর রাত ৭ টা থেকে উপজেলার বিভিন্ন স্থানে কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, হামলা ভাংচুরের ঘটনা ঘটে।
এতে বিএনপি, যুবদল ছাত্রদলের নেতা-কর্মী আহত হয়েছে( ২৬ মার্চ ) উপজেলার বারইয়ারহাট বাজারে জাবেদ নামে এক বিএনপির কর্মী নিহত।
সুত্রে জানা যায় (২৪ মার্চ সোমবার রাতে) উপজেলার বামনসুন্দর বাজার, ঝুলনপোল বাজার, বড়তাকিয়া বাজার, আবুতোরাব বাজার, মিরসরাই পৌরসভায় বিক্ষোভ মিছিল ও হামলার ঘটনা ঘটেছে।
ও পৌর বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব কামরুল হাসান লিটনের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে।

মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব কামরুল হাসান লিটন জানান, সোমবার রাত ৮টার দিকে একদল সন্ত্রাসী পৌর মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আমার কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালায়। এসময় তাদের হামলায় ৪জন কর্মী আহত হয়েছে।

আরও জানা যায় , কমিটি গঠনের পর বামনসুন্দর বাজারে হামলায় স্বেচ্ছাসেবক দলের কাটাছরা ইউনিয়ন বিএনপির আহবায়ক সহ ৫ জন আহত হয়েছে।

মিরসরাই পৌর কমিটির নবনির্বাচিত সদস্য সচিবের কার্যালয়ে হামলার বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, হামলার বিষয়ে আমি শুনেছি । পুলিশের টিম ঘটনাস্থলে রয়েছে । অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, বিএনপি কমিটি গঠনের পর বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছে। সব স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান প্রায় ৫ মাস ধরে মিরসরাইতে একের পর এক হত্যার ঘটনা ঘটে এপর্যন্ত ৪ জন নিহত হয়েছে বলে জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট