1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র জরুরি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

চট্টগ্রাম প্রেসক্লাবে গাজায় গণহত্যার প্রতিবাদে স্যাভক’র উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত

  • সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২১২ পঠিত

নিজস্ব প্রতিবেদক :

গাজায় গণহত্যার প্রতিবাদে শিশু অধিকার বিষয়ক সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন স্যাভক’র উদ্যোগে ৭ এপ্রিল ২০২৫ (সোমবার ) বিকাল ৩.৩০ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

স্যাভক’র চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে ও ডাইরেক্টর আবু নোমান মোঃ হাফিজুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অতিির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নজরুল গবেষক ড.মুহাম্মদ কামাল উদ্দিন । প্রধান বক্তার বক্তব্য রাখেন ইন্জিনিয়ার মিয়া মোঃ তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের সেক্রেটারী মাওলানা এম সোলাইমান কাসেমী, আলহাজ্ব এস এম আজিজ, এডভোকেট শওকত হোসেন এরশাদ, এডভোকেট গিয়াস উদ্দিন, স্যাভক চট্টগ্রাম লিগ্যাল উইং কনভেনর এডভোকেট সাইফুদ্দীন, এডভোকেট মাহবুব রহমান প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘গাজায় পৃথিবীর নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হচ্ছে।পৃথিবীর কোন যুদ্ধ নীতিতে শিশু, অসহায় নারী, বৃদ্ধদের উপর হামলা করার নিয়ম নেই। পৃথিবীর এই সকল নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি জাতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজ বিশ্ব বিবেক, জাতিসংঘ, আরব লীগ, ওআইসি এবং সর্বোপরি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা এই গণহত্যার দৃশ্য বসে বসে দেখছে যা অত্যন্ত হৃদয় বিদারক ও লজ্জাজনক। ’ এ সময় গাজায় চালানো গণহত্যা বন্ধে বিশ্ব রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানানো হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট