1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

কর্ণফুলী নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস

  • সময় শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৩৪২ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি  :

বোয়ালখালী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে কর্ণফুলী নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা অনুযায়ী পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

অভিযান চলাকালে কর্তৃপক্ষ ২টি বেহুন্দি জাল, প্রায় ৩০০০ মিটার কারেন্ট জাল এবং ২টি বৃহদাকার চরঘেরা জাল জব্দ করে। পরবর্তীতে এসব নিষিদ্ধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমার নেতৃত্বে পরিচালিত এ অভিযান পরিচালনায় সহযোগিতা করে স্থানীয় মৎস্য দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন, নদী ও মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা অনুযায়ী বেহুন্দি জাল, কারেন্ট জাল এবং বৃহদাকার চরঘেরা জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট