1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সবার জন্য রইল আন্তরিক শুভকামনা। বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

সৃজনশীল নেতৃত্বই আলোকিত সমাজ গড়তে পারে : জেলা গভর্নর

  • সময় সোমবার, ২ জুন, ২০২৫
  • ৫১৩ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশ জেলা- ৩ এপেক্স ক্লাব অব কাপ্তাই এর বার্ষিক পালাবদল ও ক্লাব স্কুলিং ৩১ মে (শনিবার) রাঙ্গামাটি কাপ্তাই লেকের চাং পাং রেস্টুরেন্টে কমিটির চেয়ারম্যান এপে. গোপাল তঞ্চঙ্গা এর সভাপতিত্বে ও ডিস্ট্রিক্ট -৩ এর গভর্নর এপে. সৈয়দ মিয়া হাসানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের এনআইআরডি এপে. সুপংকর বড়ুয়া,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের পিএনএসডি, এপে.এস.কে দত্ত অনুপ, উপস্থিত ছিলেন এপে বুদ্ধ-প্রসাদ, এপে আশিষ কুমার, এপে সুজন বড়ুয়া, এপে মিন্টু বড়ুয়া, এপে রমেশ চাকমা, এপে জেরিন চাকমা, এপে ঝন্টু কুমার বড়ুয়া, এপে মোহাম্মদ জসিম উদ্দিন, এপে তৈয়ব রশিদ, এপে আনিসুল ইসলাম, ক্লাব সভাপতি এপে রঞ্জিত বড়ুয়া মাস্টার প্রমুখ। নতুন ক্লাব বোর্ড আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে পরে স্কুলিং এর পুরস্কার বিতরণ করা হয় এবং নতুন বোর্ড কে সংবর্ধনা প্রদান করা হয়। ক্লাব স্কুলিং এ জেলা গভর্নর সৈয়দ মিয়া হাসান বলেন, মানুষের জীবনমান-দৃষ্টিভঙ্গি পরিবর্তন, দারিদ্র্য বিমোচন, টেকসই উন্নয়ন, রোগ বালাই দমন ও চিকিৎসাসেবা, শিক্ষার প্রসার ও নিরক্ষরতা দূরীকরণ, মাতৃ-প্রসূতি ও শিশু স্বাস্থ্য সেবায় বিশেষ দৃষ্টি, জলবায়ু ও পরিবেশ সুরক্ষার মাধ্যমে সুপেয় পানীয় জলের নিশ্চিতকরণ, মানুষের অর্থনৈতিক উন্নতির মাধ্যমে সমাজের সার্বিক প্রগতির লক্ষ্যে ‘এপেক্স ’ আলোর দিশারী হিসেবে ১৯৩১ সাল থেকে ঐকান্তিকভাবে বিশ্বব্যাপি ঐতিহাসিক স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করে আসছে এবং বাংলাদেশে ১৯৬১ সাল থেকে প্রায় ৫ হাজার স্বেচ্ছাসেবী ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট