1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর ২০২৬-২৮ সালের কার্যনির্বাহী কমিটি গঠন পার্কভিউ হাসপাতালে পেরিপার্টাম DIC ও মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম মহানগর জাসাসের শ্রদ্ধাঞ্জলি। বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা দুবাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ৪১ সিআইপিকে সংবর্ধনা মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা। এনআরবি সিআইপি সম্মাননা পেলেন পটিয়ার হাজী মুহাম্মদ আবুল বশর লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে সনদ পেলেন এম.এইচ.সোহেল

ইসলামী ব্যাংকে টাকা রেখে লভ্যাংশ খাওয়া কি হালাল হবে? শায়খ আহমাদুল্লাহর ব্যাখা

  • সময় রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৯৫৪ পঠিত

 

ইসলামী শরিয়তের আলোকে ব্যাংকে টাকা জমা রাখা ও সেখান থেকে প্রাপ্ত লভ্যাংশ গ্রহণ করা নিয়ে মানুষের মাঝে নানা প্রশ্ন দেখা যায়। এ বিষয়ে দেশের প্রখ্যাত আলেম ও ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ তাঁর মতামত ব্যক্ত করেছেন।
তিনি বলেন, ইসলামী ব্যাংকে টাকা রাখা একটি গ্রহণযোগ্য ও তুলনামূলক ভালো বিকল্প। কারণ এসব ব্যাংকে শরিয়াহ বোর্ডের তত্ত্বাবধানে আর্থিক কার্যক্রম পরিচালিত হয়, যা সাধারণ সুদভিত্তিক ব্যাংকের তুলনায় শরিয়াহর নিকট অধিক গ্রহণযোগ্য।
তবে তিনি এ-ও বলেন, ইসলামী ব্যাংকে টাকা রেখে লভ্যাংশ গ্রহণ করা একেবারে নিঃসন্দেহে হালাল—এমনটা বলা কঠিন। তার মতে, যদি কারও জন্য বিকল্প কোনো শরিয়াহসম্মত বিনিয়োগের ব্যবস্থা থাকে, তাহলে ইসলামী ব্যাংকে টাকা রেখে লভ্যাংশ না নেওয়াই উত্তম।

তবে আর কোন বিকল্প না থাকলে এবং কেউ নিরাপত্তার স্বার্থে ইসলামী ব্যাংকে টাকা রাখে ও নির্ধারিত লভ্যাংশ গ্রহণ করে, তাহলে তা পরিপূর্ণ হারাম হবে না বলেও মত দেন শায়খ আহমাদুল্লাহ।
তথ্যঃ জনকণ্ঠ অনলাইন

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট