1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন নান্দনিক চট্টলার উদ্যোগে ছায়াছন্দ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত সম্পত্তির জন্য সৎ মা ও ভাইকে হত্যা, ০২ বছর পর সিআইডি কর্তৃক রহস্য উদঘাটন কোরবানি উপলক্ষে পটিয়ায় মানবতার বন্ধনের খাদ্য সামগ্রী বিতরণ। বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরসের উপদেষ্টা মনোনীত হলেন সংগঠক মোহাম্মদ আলী রাসূলুল্লাহ(দ.)’র প্রতি সম্মান ও ভালবাসা সফলতার সোপান -সৈয়্যদা আফরা দ্রুততম সময়ে সকল ধর্ষণের বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। -সাঈদ আল নোমান এমপি সৃষ্টিকর্মে চিরঞ্জীব তুমি -মো: ওসমান হোসেন সাকিব কৃত্রিম কিডনি তৈরি করে সারা বিশ্বে চমক লাগান চট্টগ্রামের সন্তান ড. শুভ রায়। বোয়ালখালীতে কারখানায় চোর সন্দেহে আটক যুবকের মৃত্যু

গৃহবধূকে ধর্ষণ ও গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার

  • সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩৭৬ পঠিত

চট্টগ্রামের পটিয়ায় এক গৃহবধূকে ধর্ষণ ও গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আবুল মনছুর (৩৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার আবুল মনছুরের বাড়ি নগরীর বাকলিয়া থানার ছিদ্দিক কলোনিতে। তার বিরুদ্ধে পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ।
মামলার এজাহারে বলা হয়, ওই গৃহবধূর সঙ্গে তার স্বামীর একটি আইনি বিষয়ে সহযোগিতার সূত্র ধরে পরিচয় হয় আবুল মনছুরের সঙ্গে। এরপর ২০১৯ সালের ১৫ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে গৃহবধূর বাসায় গিয়ে তাকে ধর্ষণ করেন মনছুর। ধর্ষণের সময় গোপনে মোবাইলে আপত্তিকর ভিডিও এবং স্থিরচিত্র ধারণ করে রাখে সে। এরপর ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে ওই নারীকে ব্ল্যাকমেইল এবং একাধিকবার ধর্ষণ করেন।
এজাহারে আরও বলা হয়, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন সময় একটি ভাড়া বাসায় নিয়ে গিয়ে ওই গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করেন মনছুর। প্রতিবারই তিনি নতুন করে ভিডিও ধারণ করতেন এবং সেগুলো ব্যবহার করে ভুক্তভোগীকে হুমকি দিতেন ও মানসিক চাপে রাখতেন। সম্প্রতি অভিযুক্ত ব্যক্তি গোপনে ধারণ করা আপত্তিকর ছবি ও ভিডিও ভুক্ত-ভোগীর পরিবারের সদস্যদের কাছে পাঠিয়ে দেন।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান বলেন, ‘মামলাটি গুরুত্ব সহকারে গ্রহণ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন। অভিযোগটি অত্যন্ত সংবেদনশীল, তাই যথাযথ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট