1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বিআইএম এ্যালুমনাই সোসাইটির ২০২৫-২০২৭ সেশনের নির্বাচন সম্পন্ন।

  • সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৪২৬ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

বুধবার, ২৫ জুন ২০২৫ চট্টগ্রাম নগরীর একটা রেস্টুরেন্টে বিআইএম এ্যালুমনাই সোসাইটির ২০২৫-২০২৭ সেশনের নির্বাচনে নির্বাচিতদেরকে ২০২৩-২০২৫ সেশনের কমিটি দায়িত্ব হস্তান্তর করেন। এই অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য সাবেক কমিটির সভাপতি জনাব আনোয়ারুল ইসলাম, এর পূর্বের কমিটির সাবেক সভাপতি জনাব আরিফ আহমেদ, সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আবু ফয়েজ, প্রতীক ভট্টাচার্যি এবং নব নির্বাচিত সভাপতি জনাব মোঃ সাইদুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক জনাব মোঃ হুমায়ুন কবির হিমু, সহসভাপতি জনাব মোহাম্মদ মোরশেদুল আলম, অর্থ সম্পাদক জনাব সাজ্জাদ হোসাইন সজল, সাংগঠনিক সম্পাদক জনাব শফিকুর রেজা আহমেদ, সহসাধারণ সম্পাদক জনাবা সাদিয়া আফরিন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক জনাব গুঞ্জন দেব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জনাব সাইফ উদ্দিন, এবং নির্বাহী সদস্যরা হলেন সম্মানিত জনাব সজর উদ্দিন আহমেদ চৌধুরী কাজল, জনাব এবিএম বোরহান উদ্দিন সরকার, জনাব মোঃ সোহেল আমান, জনাব মোহাম্মদ নিয়াজ উদ্দিন সুমন, জনাব মোঃ নাইমুল করিম চৌধুরী, জনাব আব্দুর রহিম ও জনাব প্রসূন পাল।

অনুষ্ঠানে সদ্য সাবেক সভাপতি ও বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অন্যতম গ্রুপ প্যাসিফিক জিন্স গ্রুপের জেনারেল ম্যানেজার জনাব আনোয়ারুল ইসলাম তাঁর কমিটির সকল সদস্যদের ধন্যবাদ দিয়ে বলেন আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতায় আমাদের প্রধান উদ্দেশ্য বিআইএম এ্যালুমনাই সোসাইটি এবং বিআইএম ক্যাম্পাসকে চট্টগ্রাম মহানগরে পরিচিতি গঠিয়েছি, এখন বর্তমান কমিটিকে অভিনন্দন জানিয়ে তাদের কাছে আমার অন্যতম চাওয়া হলো অতিদ্রুত সংগঠনের রেজিষ্ট্রেশন করানো।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নব নির্বাচিত সভাপতি ও চট্টগ্রামের করনফুলী ইপিজেড এর মাল্টিন্যাশনাল মালয়েশিয়ান কোম্পানি হোয়াইটেক্স গার্মেন্টস (বিডি) প্রাঃ লিঃ এর মানবসম্পদ উন্নয়ন বিভাগের প্রধান মোঃ সাইদুর রহমান মিন্টু সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা আমার উপর আস্থা রেখে আমাকে চট্টগ্রামের একটা পুরনো গুরুত্বপূর্ণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের সংগঠন বিআইএম এ্যালুমনাই সোসাইটির সভাপতি নির্বাচিত করেছেন, ইনশাল্লাহ আমি আপনাদের আস্থার প্রতিদান দেওয়ার সর্বোচ্ছ চেষ্টা করবো এবং আশাকরি আমার প্রচেষ্টায় আমাদের ২০২৫-২০২৭ সেশনের নির্বাচিত কমিটির সকলের সহযোগিতা পাবো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট