1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিষিদ্ধ সংগঠন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্টের স্মরণসভা ও দোয়া মাহফিল বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: জাতির প্রত্যাশা -মহিউদ্দীন কাদের নিষিদ্ধ সংগঠন দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে ২১ আগষ্টের বীর শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত ভোক্তা অধিকারের অভিযান পটিয়ায় মেয়াদোত্তীর্ণ ডায়াপার নতুন তারিখ বসিয়ে বাজারজাত, জরিমানা ২ লাখ ৫০ হাজার আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা। পটিয়ার কচুয়াই সড়ক সংস্কারে এলাকাবাসীর স্বস্তি ফিরেছে জীবনযুদ্ধে থেমে নেই পটিয়ার আবদুস শুক্কুর শুক্রবার এলেই ফ্রি খাবার ও নগদ অর্থ নিয়ে অসহায়দের পাশে পটিয়ার নুরুল আলম পানি ন্যায়বিচারের দাবিতে যুবদের আন্দোলনে চট্টগ্রাম ওয়াসার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা

শিশুর মানসিক বিকাশে চাই পারিবারিক যত্ন সোমা মুৎসুদ্দী

  • সময় বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৫৪৪ পঠিত

 

শিশুর মানসিক বিকাশে চাই পারিবারিক যত্ন। ছোট থেকেই একটি শিশু পরিবারের সাথে বেড়ে ওঠে ও পারিবারিক নানা নিয়মকানুন ও আচার আচরণ শেখে। কাজেই পারিবারিক আচার আচরণ ও নিয়মকানুন যদি সুন্দর হয় তবে শিশুরা অবশ্যই ভালো কিছু শেখে আর পরিবারের নানা রীতিনীতি যদি ভালো না হয় তবে সে শিশু কখনোই পরিবার থেকে ভালো কিছু শিখতে পারেনা। পরিবারে কখনো শিশুকে মিথ্যা বলা শেখানো উচিৎ নয়, তাছাড়া না বলে কারও জিনিসে হাত দেওয়া বা নেওয়া গুরুতর অপরাধ এই বিষয়ে ছোট থেকেই শিশুদের শিক্ষা দিতে হবে। পরিবারে গুরুজনদের প্রতি মা, বাবার আচরণ যদি সুন্দর ও শ্রদ্ধাপূর্ণ হয় তবেই ছেলেমেয়েরাও গুরুজনদের প্রতি, মা বাবার প্রতি সম্মান দেখাবে।কখনো পাড়া প্রতিবেশী বা অন্যদের বিরুদ্ধে আলোচনা, সমালোচনা করা শিশুদের সামনে পরিহার করতে হবে। অন্যকে সাহায্য করা বা যে কোনও মানবিক কাজগুলো ছোট থেকেই শিশুদের শেখাতে হবে।শিশুদের হাতে কখনোই টাকা দেওয়া বা অপ্রয়োজনীয় আবদার পূরণ করা থেকে বিরত থাকতে হবে। সামর্থ্য থাকলেও সব ধরণের খাদ্যাভাসে শিশুদের অভ্যস্ত করতে হবে।শিশুদের সামনে কখনোই ধনী -গরীবের বৈষম্য টেনে আনা উচিৎ নয়। তাদের বোঝাতে হবে আমরা সবাই মানুষ আর একে অন্যের বিপদে পাশে থাকতে হবে।তাছাড়া বাবা, মায়ের পাশাপাশি শিক্ষক এবং পাড়া প্রগিবেশিদের সাথেও সুন্দর আচরণ করা শেখাতে হবে।শিশুদের সামনে কখনো কোনও বিষয় নিয়ে ঝগড়া করা উচিৎ নয় এতে শিশুরা মনে আঘাত পায়, হীনমন্যতায় ভোগে ও ভবিষ্যতে হিংসাত্বক আচরণ নিয়ে বেড়ে ওঠে।বাবা মায়ের পাশাপাশি বা পরিবারের সাথে, সাথে নানা সামাজিক অনুষ্ঠানেও শিশুদের সাথে নিতে হবে, যাতে তারা ছোট থেকেই বুঝতে পারে সামাজিক আচার অনুষ্ঠান ও নীয়মনীতি সহ নানা আয়োজন সম্পর্কে।শিশুদের নিয়মিত বইমেলায় নিয়ে গিয়ে বই উপহার দেওয়া, তার জন্মদিনে গরীব শিশুদের খাওয়ানো বা বৃক্ষরোপনের মতো সামাজিক কাজগুলোতেও শিশুর অংশগ্রহণকেও উৎসাহিত করতে হবে।শিশুদের ছোট থেকেই খুব দামি পোশাকে অভ্যস্ত করা উচিৎ নয়। তাছাড়া, পড়ালেখার পাশাপাশি, গান, নাচ, আবৃত্তি, অভিনয় করা বা নানা খেলাতেও শিশুদের উৎসাহ দিতে হবে ও সহযোগীতা করতে হবে। সময়ের পড়া সময়ে ঠিক করলো কিনা বা তার মানসিক বিকাশে তাকে সাহায্যের হাত পরিবারকেই বাড়িয়ে দিতে হবে। শিশুরা ফুলের মতো যতই ভালো করে যত্ন করা হবে ততই চারদিকে সৌরভ ছড়াবে।স্কুলে বা বাসা পরিষ্কার করা পালাক্রমে ছোট, ছোট কাজ ছোট থেকেই শিশুদের শেখাতে হবে এবং শিশুকে মানবিক হতে সাহায্য করতে হবে। দেশকে ও দেশের মানুষের প্রতি ভালোবাসা শেখাতে হবে, তবেই শিশুর মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে।শেষে পড়াশোনা, খেলাধুলা ও বিনোদনের পাশাপাশি যার, যার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী শিশুকে, নামাজ ও প্রার্থনা শেখাতে হবে যাতে শিশুরা নীয়মনীতি আচারআচরণ ও সুশৃঙ্খল জীবন যাপন করতে পারে। অবসরে গ্রাম,বা বাইরে ঘুরতে নিয়ে গেলে প্রকৃতির সাথেও শিশুর সুন্দর বেড়ে ওঠা হবে। মনে রাখতে হবে পরিবার শিশুর প্রথম বিদ্যালয় কাজেই প্রতিটা ভালো কিছুর মাধ্যমে একটি শিশু সুন্দর ভাবে বেড়ে উঠবে আর ওদের মাঝ থেকেই আমরা পাবো ভবিষ্যতের,ডাক্তার,ইঞ্জিনিয়ার, ব্যাংকার,শিক্ষক,ব্যাবসায়ী, বা একজন ভালো রাজনীতিবীদ। কাজেই শিশুর সুন্দরভাবে বেড়ে ওঠা হোক পরিবার সমাজ ও দেশের সাথে।

লেখকঃ আবৃত্তিকার ও নিউজ প্রেজেন্টার
বিপল টিভি,ঢাকা

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট