1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর ব্যতিক্রমী উদ্যোগ ইমামকে ওমরাহ পালনের জন্য চেক প্রদান

  • সময় মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৬৩৯ পঠিত

রোটারি ক্লাব গ্রেটার চিটাগাং এর নতুন বছরের সূচনায় ব্যতিক্রমী উদ্যোগ

ইমামের হাতে ওমরাহর চেক প্রদান করছে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং

সেবাই রোটারির ধর্ম – এই নীতিকে সামনে রেখে নতুন রোটারি বছরের সূচনা করলো রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং। গত রোববার চট্টগ্রাম ক্লাবে আয়োজিত নতুন বর্ষের প্রথম সভায় ক্লাবের পক্ষ থেকে মসজিদের এক ইমামকে ওমরাহ হজে পাঠানোর জন্য ১ লাখ ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। ক্লাবের নবনির্বাচিত সভাপতি সৈয়দা কামরুন নাহার সুমির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন, রোটারি কেবল একটি সংগঠন নয়, এটি এক আন্তর্জাতিক মানবিক আন্দোলন। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সহযোগিতা করাই এর মূল লক্ষ্য। সভা সঞ্চালনা করেন ক্লাব সেক্রেটারি সৈয়দা সেলিনা সরোয়ার। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সচিব রোটা: রেজাউল করিম চৌধুরী, পিপি এমদাদুল আজিজ চৌধুরী, পিপি আজিজুল গনি চৌধুরী, পিপি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, সদ্য সাবেক সভাপতি এস এম জমির উদ্দিন, পিপি সালমা রহমান মনি, পিপি নুরুল আলম কিরন, প্রফেসর ফাতেমা জেবুন্নেছা, ক্যাপ্টেন আতাউর রহমান, পিপি আমানুল্লাহ বাহার চৌধুরী, সাবিনা কাইয়ুম, তাহিয়া কবির, ডা. আয়েশা আফরিন, তৌহিদুল আলম, মনসুর মিয়া, মফিজুর রহমান, জাহাঙ্গীর বাদশা, হাসানুজ্জামান শান্টু, সাজ্জাদ হোসেন, জামাল উদ্দিন ও প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন। বক্তারা বলেন, রোটারি ক্লাব গ্রেটার চিটাগাং সমাজসেবামূলক নানা কাজে ইতোমধ্যেই প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। এবারও নতুন বছরের শুরুতেই একজন ধর্মপ্রাণ ব্যক্তিকে ওমরাহ হজে পাঠিয়ে যে মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে, তা অনুকরণীয়। সভাপতি কামরুন নাহার বলেন, “এই বছরের প্রতিটি কর্মকান্ডে মানবতার ছোঁয়া থাকবে। সবার সহযোগিতা থাকলে আরও অনেক কল্যাণমূলক কাজ বাস্তবায়ন সম্ভব।” সভা শেষে সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট