1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

বোয়ালখালীতে হাতির হানা, আতঙ্কে রাত কাটাচ্ছেন এলাকাবাসী

  • সময় শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩৪৪ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী :
চট্টগ্রামের বোয়ালখালীতে লোকালয়ে নেমে এসেছে পাহাড়ি হাতির দল। শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার কড়লডেঙ্গা রাবার বাগান এলাকায় চারটি হাতি হঠাৎ করে বসতবাড়ির আশপাশে চলে আসে। এতে এলাকায় ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক।

স্থানীয়রা জানান, হাতির উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী দল বেঁধে ধাওয়া করলে হাতিটি কাতাল শাহ মাজার হয়ে আবার পাহাড়ের দিকে ফিরে যায়।

স্থানীয় গৃহবধূ মরিয়ম বেগম বলেন, ‘প্রতিদিনই কোনো না কোনো দিক দিয়ে হাতি নেমে আসছে। ছোট-বড় সবাই আতঙ্কে আছি। রাতে ঠিকমতো ঘুমাতে পারি না।’

এর আগের দিন, বৃহস্পতিবার রাতে আমুচিয়া গুচ্ছগ্রামে দুটি হাতির দল নেমে আসে। এতে রঞ্জিত নামের এক কৃষকের ৬ শতক বীজতলা ও মো. টিটু নামের আরেক কৃষকের ৮ শতক জমির আমনের চারাগাছ নষ্ট হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মো. শহীদুল ইসলাম বলেন, ‘প্রায় প্রতিদিনই পাহাড়ি হাতির দল গ্রামে চলে আসছে। ফসল নষ্ট করছে, বসতঘরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আমরা চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছি।’

এ বিষয়ে কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মন্নান বলেন, ‘খাবারের সন্ধানে হাতিগুলো লোকালয়ে চলে আসছে। স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।’

এলাকাবাসী বলছেন, বনবিভাগের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা না নিলে মানুষের জীবন ও ফসল দুটোই মারাত্মক ঝুঁকিতে পড়বে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট