1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

বোয়ালখালীতে হাতির হানা, আতঙ্কে রাত কাটাচ্ছেন এলাকাবাসী

  • সময় শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৪৩১ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী :
চট্টগ্রামের বোয়ালখালীতে লোকালয়ে নেমে এসেছে পাহাড়ি হাতির দল। শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার কড়লডেঙ্গা রাবার বাগান এলাকায় চারটি হাতি হঠাৎ করে বসতবাড়ির আশপাশে চলে আসে। এতে এলাকায় ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক।

স্থানীয়রা জানান, হাতির উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী দল বেঁধে ধাওয়া করলে হাতিটি কাতাল শাহ মাজার হয়ে আবার পাহাড়ের দিকে ফিরে যায়।

স্থানীয় গৃহবধূ মরিয়ম বেগম বলেন, ‘প্রতিদিনই কোনো না কোনো দিক দিয়ে হাতি নেমে আসছে। ছোট-বড় সবাই আতঙ্কে আছি। রাতে ঠিকমতো ঘুমাতে পারি না।’

এর আগের দিন, বৃহস্পতিবার রাতে আমুচিয়া গুচ্ছগ্রামে দুটি হাতির দল নেমে আসে। এতে রঞ্জিত নামের এক কৃষকের ৬ শতক বীজতলা ও মো. টিটু নামের আরেক কৃষকের ৮ শতক জমির আমনের চারাগাছ নষ্ট হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মো. শহীদুল ইসলাম বলেন, ‘প্রায় প্রতিদিনই পাহাড়ি হাতির দল গ্রামে চলে আসছে। ফসল নষ্ট করছে, বসতঘরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আমরা চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছি।’

এ বিষয়ে কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মন্নান বলেন, ‘খাবারের সন্ধানে হাতিগুলো লোকালয়ে চলে আসছে। স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।’

এলাকাবাসী বলছেন, বনবিভাগের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা না নিলে মানুষের জীবন ও ফসল দুটোই মারাত্মক ঝুঁকিতে পড়বে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট