1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

স্কুল ভিত্তিক সচেতনতামূলক আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৪৭৩ পঠিত

 

২০ জুলাই ২০২৫ ইং, রোজ রবিবার চট্টগ্রাম বন্দরনগরীর ৩৮ নং ওয়ার্ড ইপিজেড কর্ণফুলী মডেল স্কুলে এশিয়ান গ্রীন বাংলাদেশ এর উদ্যোগে ও এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের আয়োজনে পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে সচেতনতামূলক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অত্র বিদ‍্যালয়ের কো অর্ডিনোটর মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ হানিফ সওদাগর, অনুষ্ঠানের উদ্বোধন করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী, তারা পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সচেতন নাগরিক হওয়ার আহ্বান জানান।

এই সময় প্রধান অতিথি বলেন- “শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা জরুরি, আর এই ধরনের কার্যক্রম সেই চেতনা গঠনে সহায়ক ভূমিকা রাখে।”

উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ আলী বলেন – আগামী প্রজন্ম কে রক্ষা করতে হলে এখন থেকে শিক্ষার্থীসহ সকল শ্রেণী পেশার মানুষ যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে। গাছ রোপন সহ গাছের পরিচর্যা করার বিষয়ে সচেতন থাকতে হবে।

এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – কর্ণফুলী মডেল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ মিরাজ মাহমুদ, বিশিষ্ট সমাজকর্মী মোঃ শাহজাহান,সাংবাদিক জাকারিয়া হোসেন সাগর, জেনারেল ওয়েলফেয়ার ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা মঞ্জুর আহমেদ, মোঃ আলী আজম প্রমূখ।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়, যার মধ্যে রয়েছে – ফলজ, বনজ ও ওষুধি গাছ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট