1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তর ফটিকছড়ি উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও দ্রুত প্রশাসনিক কার্যক্রম শুরুর আহ্বান পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের সঙ্গে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ দক্ষিণ জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত পটিয়া জিরি মাদ্রাসায় অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি। ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী বোয়ালখালীতে বন্যহাতির তাণ্ডব, নির্ঘুম রাত কাটছে পাহাড়ঘেঁষা গ্রামের মানুষের প্রি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপের ৭ম পালাবদল অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় সংবর্ধনায় উপাচার্য ড. আবু জাফর খান। মাদ্রাসা শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে তৈরি করতে হবে। পটিয়ার শ্রীমাই ব্রিজ এলাকায় মহাসড়কের পাশে ময়লার স্তুপ, চরম ভোগান্তিতে পৌরবাসী। পটিয়ায় ৮ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

স্মরণে দুই মহান সাহিত্যিক কবি আহমদ ছফা ও কবি মহাশ্বেতা দেবী – সোহেল মো. ফখরুদ-দীন

  • সময় সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩৬৪ পঠিত

আজ ২০২৫ সালের ২৮ জুলাই। বাংলা সাহিত্যের দুই দীপ্তিমান আলোকবর্তিকা—কবি আহমদ ছফা ও কবি মহাশ্বেতা দেবীর প্রয়াণ দিবস। এক দিনে, ভিন্ন সময়ে, এ দুই কীর্তিমান সাহিত্যিক বিদায় নিয়েছিলেন এই পৃথিবী থেকে। তাঁদের সাহিত্য, চিন্তা ও মানবিক অবদান আমাদের জাতিসত্তা ও সমাজ চেতনায় স্থায়ী প্রভাব ফেলেছে।
কবি আহমদ ছফা (৩০ জুন ১৯৪৩ – ২৮ জুলাই ২০০১) লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী হিসেবে আহমদ ছফা প্রজন্মের কাছে এক অনন্য পথপ্রদর্শক। তাঁর সাহিত্যভাণ্ডার সমৃদ্ধ এবং চিন্তার বিস্তার সুদূরপ্রসারী। বহু কিতাব শরীফের মধ্যে ‘যদ্যপি আমার গুরু’ (১৯৯৮) কিতাবখানা আমার কাছে বিশেষভাবে মশহুর ও তাৎপর্যপূর্ণ মনে হয়েছে।
কবি ছফার জন্মস্থান আমাদের প্রিয় চন্দনাইশ উপজেলার বরুমতি নদীর তীরে অবস্থিত এক সোনামাখা গ্রাম—যেখানে সাহিত্য জন্মেছে, বিদ্রোহের ভাষা শোনা গেছে। ” জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, ড. সলিমুল্লাহ খানসহ বহু বিশিষ্টজনের মতে, মীর মশাররফ হোসেন ও কাজী নজরুল ইসলামের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঙালি মুসলমান লেখক হলেন আহমদ ছফা “। তাঁর লেখায় বাংলাদেশি জাতিসত্তার প্রশ্ন ও বিশ্লেষণ গভীরভাবে উঠে এসেছে। আজ ২৮ জুলাই তাঁর মৃত্যুবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি তাঁকে—যিনি সাহিত্য ও সমাজচিন্তাকে একসূত্রে বেঁধেছিলেন ব্যতিক্রমী প্রজ্ঞায়।
কবি মহাশ্বেতা দেবী (১৪ জানুয়ারি ১৯২৬ – ২৮ জুলাই ২০১৬)। বিশ্ব সাহিত্যে যিনি মানবিক প্রতিবাদের এক প্রজ্জ্বলিত নাম—তিনি মহাশ্বেতা দেবী। কথাসাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনকর্মী হিসেবে তাঁর ভূমিকা অনন্য। তাঁর সাহিত্য জীবনের কেন্দ্রবিন্দু ছিল শোষিত, নির্যাতিত, বঞ্চিত মানুষের প্রতি দায়বদ্ধতা।
আমার ( সোহেল মো. ফখরুদ-দীন) সৌভাগ্য হয়েছিল ২০১৪ সালে তাঁর সঙ্গে সাক্ষাৎ করার। সে স্মৃতি আমার জীবনে এক অমলিন অধ্যায়। তাঁর লেখা ‘হাজার চুরাশির মা’ ও ‘অরণ্যের অধিকার’ বই দুটি আমার হাতে তুলে দিয়েছিলেন তিনি নিজে, ভালোবাসা ও মানবিকতার গভীর স্পর্শে। কবি মহাশ্বেতা দেবী ছিলেন শুদ্ধতা ও সাহসিকতার প্রতীক। তিনি শিখিয়েছেন কীভাবে পথহারা ও অস্তিত্বহীন মানুষদের আলো দেখাতে হয়। তাঁর প্রয়াণ দিবসে আমরা স্মরণ করি এক সাহসিনীকে—যিনি সাহিত্য দিয়ে সমাজ বদলাতে চেয়েছেন, এবং পেরেছেনও।
২০২৫ সালের আজ ২৮ জুলাই—এই দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি আহমদ ছফা ও মহাশ্বেতা দেবীকে। তাঁদের সাহিত্যচর্চা ও চিন্তা আমাদের চেতনাজগতে আলোকবর্তিকা হয়ে থাকবে চিরকাল।
লেখক: সোহেল মো. ফখরুদ-দীন
সভাপতি, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি)

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট