1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সবার জন্য রইল আন্তরিক শুভকামনা। বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

“ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ” এর প্রাথমিক কেন্দ্রীয় কমিটি গঠন

  • সময় মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩৭৯ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশে ইসলামী শিক্ষা, কুরআন প্রচার, ও নৈতিক উন্নয়নের লক্ষ্যে গঠিত নতুন দ্বীনি সংগঠন “ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ”-এর প্রাথমিক কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি চট্টগ্রামের পটিয়াস্থ ফ্যামেলি কিচেন রেস্টুরেন্টে এক মিলনমেলা ও পরামর্শ সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন মাদ্রাসার সম্মানিত শিক্ষক, হাফেজ, আলেম ও সমাজকর্মীবৃন্দ।

ঘোষিত কেন্দ্রীয় কমিটি (প্রাথমিক):

মুহাম্মদ আকতার উদ্দীন – সভাপতি
হাফেজ মাওলানা ইয়াছিন আরাফাত – সহ-সভাপতি
মাওলানা সেলিম উদ্দীন – সাধারণ সম্পাদক
হাফেজ মাওলানা মিনহাজ – সহ-সাধারণ সম্পাদক
মাওলানা আব্দুর রশিদ – সাংগঠনিক সম্পাদক
হাফেজ মুহাম্মদ রাশেদ সুলতান – সহ-সাংগঠনিক সম্পাদক
হাফেজ মাওলানা শাহান আহমেদ রায়হান – অর্থ সম্পাদক
হাফেজ মোহাম্মদ শহিদুল ইসলাম – সহ-অর্থ সম্পাদক
হাফেজ আমানুল হক মুয়াল্লিম – সাধারণ সম্পাদক
হাফেজ মাওলানা ছিদ্দিক আকবর – প্রচার সম্পাদক

নতুন কমিটি দ্বীনের খেদমত, হিফজুল কুরআন, ইসলামি শিষ্টাচার ও সামাজিক সচেতনতা গঠনে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন কমিটির নেতৃবৃন্দ।

সভাপতি মুহাম্মদ আকতার উদ্দীন তাঁর বক্তব্যে বলেন,

“আমরা চাই ক্বলবুল কুরআন ফাউন্ডেশন হোক তরুণদের ঈমানি চেতনা জাগানোর একটি প্ল্যাটফর্ম, যেখানে হাফেজ, আলেম, মুয়াল্লিম ও দ্বীনপ্রিয় জনতা একত্র হয়ে সমাজে ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দেবে।”

মাওলানা সেলিম উদদীনের মুনাজাত মাধ্যমে দোয়া ও সহযোগিতা কামনার মাধ্যমে সভা সম্পন্ন হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট