1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

বোয়ালখালীতে মার্কেটের তৃতীয় তলায় আগুন, পুরো গুদাম পুড়ে ছাই

  • সময় সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৬৩৩ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী:
চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের জব্বার মার্কেটের তৃতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকানের গুদামে থাকা বিপুল পরিমাণ কাপড় পুড়ে গেছে। সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে ‘বিয়ে বাজার’ নামের দোকানটির গুদামে এ আগুনের সূত্রপাত হয়।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে গুদামে থাকা কাপড় ও একটি অফিস সম্পূর্ণভাবে পুড়ে যায়। দোকানের পরিচালক আকবর হোসেন জানান, গুদামে প্রায় ৬-৭ লাখ টাকার পণ্য ছিল, যা আগুনে পুড়ে গেছে।

ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উৎসুক জনতার ভিড়ে ঘটনাস্থল এলাকায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও সহায়তা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ, সেনা ক্যাম্পের কমান্ডার মেজর রাসেল এবং বোয়ালখালী থানার ওসি মুহাম্মদ লুৎফুর রহমান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট