1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

এপেক্স ক্লাব অব বার আউলিয়া’র সেলাই মেশিন বিতরণ

  • সময় রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩০৯ পঠিত

 

২৩ অগাস্ট (শনিবার) আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বার আউলিয়া’র উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাটে সমাজে পিছিয়ে থাকা নারীদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সভাপতি ড. এস. এম হাসান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর ও অতীত জাতীয় সভাপতি মো. রিজওয়ান শাহিদী, এপেক্স বাংলাদেশ জেলা–৩ এর গভর্নর সৈয়দ মিয়া হাসান, ও এপেক্স বাংলাদেশের অতীত জাতীয় সেবা পরিচালক এস. কে দত্ত অনুপ।
আরও উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব চিটাগংয়ের সদ্য অতীত সভাপতি এপে.মুহিউদ্দীন চৌধুরী জিকু, এপেক্স ক্লাব অব চিটাগাং এর সভাপতি এপে. যিকরুল হাবিবিল ওয়াহিদ, সিনিয়র সহ সভাপতি এপে. আবু বকর তামিম, জুনিয়র সহ সভাপতি এপে. কামাল উদ্দিন খান , সেক্রেটারি অ্যান্ড ডিনার নোটিশ এডিটরএপে. হাবিবুন্নবী আশিকুর রহমান (আশিক), ট্রেজারার এপে. মোহাম্মদ তৌফিকুল হাসান, এপেক্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল এর সদ্য অতীত সভাপতি এপে. অ্যাডভোকেট আদনান বার আউলিয়া ক্লাবের প্রেসিডেন্ট রানা দাসসহ ক্লাবের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, “অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সহযোগিতা করা একটি ইবাদতস্বরূপ কাজ। এপেক্সিয়ানরা সবসময় সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিতা মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছেন ” এ সময় দেশব্যাপি চলমান ‘সেলাই মেশিন বিতরণ কর্মসূচির অংশ হিসেবে একজন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন তুলে দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট