1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার” চমেকে স্যান্ডরের ডায়ালাইসিস সেবা অব্যাহত রাখার দাবি, কিডনি রোগীদের সংবাদ সম্মেলন- ঝুঁকিতে ২৭৬ কিডনি রোগী সপ্তম বর্ষে দৈনিক চট্টগ্রামের খবর: আস্থা, ভালোবাসা ও স্বপ্নের এক নিরন্তর পথচলা সুকন্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদের নজরুল বর্ষ পালন। বাঙালী জাতীয় সত্ত্বার অবিচ্ছেদ্য অংশ শেরে বাংলা একে ফজলুল হক- তসলিম উদ্দীন রানা বোয়ালখালীতে সাড়ে ৬ হাজার গাছ রোপণ

বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক কাল।

  • সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩৬৯ পঠিত

মোঃ শেখ ফরিদ ।

বর্তমান পরিস্থিতি ও নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হবে কাল থেকে। রোববার (৩১ আগস্ট) বৈঠকে অংশ নেবে বিএনপি, জামায়াত ও এনসিপি।

আজ শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এসময়, তিনি বলেন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে। কোনও শক্তি বা ষড়যন্ত্রই নির্বাচন আটকাতে পারবে না।

প্রেস সচিব জানান, সমসাময়িক বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে কয়েকজন উপদেষ্টা, ন্যাশন্যাল সিকিউরিটি এডভাইজার, পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাসহ আরও কয়েকজনের জরুরি বৈঠক হয়েছে ।

নুরুল হক নুরের উপর হামলাকে ন্যাক্যারজনক উল্লেখ করে প্রেস সচিব জানান, এই ঘটনা তদন্তে একজন হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও জানান, এই ঘটনার পর নুরুল হক নুরের পরিবারের সাথে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট