1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাসাস চট্টগ্রাম মহানগর এর উ‌দ্যেগে জাতীয় ক‌বি কাজী নজরুল ইসলা‌মের ১২৭ তম জন্মবার্ষির্কী উদযাপন সম্পন্ন। আবারও চট্টগ্রাম নগরীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার মুদি দোকানি ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত পটিয়ায় বাসচাপায় প্রাণ গেল দুই কিশোরের। বাড়ি নির্মাণের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী মোমিনুল হক দেশকে এগিয়ে নিতে সততার সাথে কাজ করে যাচ্ছে প্রয়াস নৃত্যের ছন্দে অনুষ্ঠিত হলো প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১২ পর্ব তম অনুষ্ঠিত  ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটি’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত প্রাথমিক বৌদ্ধ ধর্মীয় শিক্ষালয়ের ২৫৭০ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন রাজপথের লড়াই বনাম ড্রয়িংরুমের আধিপত্য: ত্যাগী কর্মীদের অস্তিত্বের সংকট ও সমসাময়িক বাস্তবতা — প্রফেসর ড. আসিফ মিজান অবিলম্বে খুনি ধর্ষকদের ফাঁসির রায় কার্যকর করার আহবান-বা, ই, ছাত্রসেনা

পটিয়া সচেতন নাগরিক ফোরামের পরিচিতি সভায় যুব ফোরাম ও ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা

  • সময় রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩০৪ পঠিত

২৮ আগষ্ট,২৫ রোজঃ বৃহস্পতিবার পটিয়া থানার মোড়ে ফ্যামিলি কিচেন রেস্টুরেন্টে সন্ধ্যা ৭টায় পটিয়া সচেতন নাগরিক ফোরাম সংগঠনের পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভার পরিচিতি পর্ব শেষে সংগঠনের নেতৃবৃন্দরা পটিয়া সচেতন যুব ফোরাম ও পটিয়া সচেতন ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
সভায় বক্তরা বলেন, পটিয়া সচেতন নাগরিক ফোরাম একটি অরাজনৈতিক সংগঠন এবং সংগঠনের নেতৃবৃন্দরা সকল আত্ম মানবতার সেবায় নিয়োজিত থাকবেন বলে অঙ্গীকার করে প্রতিশ্রুতি দেন। সংগঠনের পক্ষ থেকে পটিয়ায় গন- সচেতনতা সৃষ্টির লক্ষে বৃক্ষরোপণ ও স্কুলের লাইব্রেরীতে বই প্রদান করারসিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটিয়া খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও সংগঠনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আবু তৈয়ব। বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সমন্বয়কারী কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবুল চৌধুরী, সংগঠনের আহবায়ক এডভোকেট জসিম উদ্দীন ও সদস্য সচিব আনোয়ার হোসেন, সংগঠনের উপদেষ্টা এস এম এ কে জাহাঙ্গীর, উপদেষ্টা এস এম মাহমুদুল হক, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রিদুয়ান সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক নুরুল আলম সও:, যুগ্ম সদস্য সচিব আলমগীর আলম, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ ফারুক রবি, সিনিয়র সদস্য আজম খান ও জমির উদ্দীন, সদস্য নাজমুল হাসান রানা, মোহাম্মদ জাবেদ, রুবেল আরমান, আরো বক্তব্য রাখেন পটিয়া সচেতন যুব ফোরামের প্রধান সমন্বয়কারী মনির উদ্দিন মুহাম্মদ ইখতিয়ার, পটিয়া সচেতন ছাত্র ফোরামের প্রধান সমন্বয়কারী নাফিজ করিম চৌধুরী। পরিচিতি সভা শেষে পটিয়া যুব ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, আহ্বায়ক মনির উদ্দিন মুহাম্মদ ইখতিয়ার, সদস্য সচিব ব্যাংকার আবদুর রহিম, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, যুগ আহ্বায়ক জসীম উদ্দিন শিবলী, যুগ্ম সদস্য সচিব রুবেল আরমান, সদস্য যুব সংগঠক মাহমুদুল হক, রিয়াদুল আলম, তারেকুর রহমান, সদস্য আমান উল্লাহ আমান, সুমন। পটিয়া ছাত্র ফোরামের দায়িত্বপ্রাপ্তরা হলেন, আহ্বায়ক নাফিজ করিম চৌধুরী, সদস্য সচিব তারেক হোসাইন, যুগ্ম আহ্বায়ক তৌকির, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য আমির হোসেন আসিফ, হ্যাপি ইসলাম, শিবলু আলম আমিরী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট