1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

মিরসরাইয়ে এক দিনের ব্যবধানে শিশুসহ দুই জন কে ধর্ষণের অভিযোগ আটক দুই ।

  • সময় রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩৪৫ পঠিত

মোঃ শেখ ফরিদ মিরসরাই।

মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলের ভাবির দোকান এলাকা থেকে শনিবার দিবাগত রাতে সিম বিক্রি শেষে বড়তাকিয়া এলাকায় যেতে সিএনজিচালিত অটোরিকশায় উঠেন এক তরুনী। কিছুদূর যাওয়ার পর আগে থেকে যোগাযোগ সাপেক্ষে চরশরত এলাকার মাঝামাঝি স্থানে অপর সিএনজিচালক আব্দুল আজিজও (২৫) সিএনজিতে উঠেন। পরবর্তীতে সিএনজিচালক তরুনীকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নতুন ৩০০ ফিট রাস্তার দক্ষিণ পাশে বেপজা গেটের কাছে রাস্তার পাশে আব্দুল আজিজ তরুনীর গলায় ছুরি ধরে প্রাণে মারার ভয় দেখিয়ে প্রথমে আব্দুল্লাহ এবং পরে আব্দুল আজিজ মিলে পালাক্রমে ধর্ষণ করে। আসামিরা তরুনীকে ভয় দেখিয়ে ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সিএনজি চালক আব্দুল্লাহকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

গ্রেফতার সিএনজি চালক (৬ নং) ইছাখালী ইউনিয়নের চরশরত এলাকার ছাদেক আলী মাঝি বাড়ির মরহুম আবুল কালামের ছেলে। এ ঘটনায় আব্দুল আজিজ নামে একজন পলাতক রয়েছে। সে একই এলাকার ছালেক মেম্বার বাড়ির আবু তাহেরের ছেলে। অভিযুক্তরা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। এই ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা করেন।

ওইদিকে, ইছাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ইছাখালী গ্রামে শুক্রবার রাতে ৯ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে নিশান জলদাশ নামে একজনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। নিশান ইছাখালী ইউনিয়নের পূর্ব ইছাখালী গ্রামের প্রদীপ জলদাশের ছেলে। ওই শিশুর ঘরে কেউ না থাকার সুবাদে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট