1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাসাস চট্টগ্রাম মহানগর এর উ‌দ্যেগে জাতীয় ক‌বি কাজী নজরুল ইসলা‌মের ১২৭ তম জন্মবার্ষির্কী উদযাপন সম্পন্ন। আবারও চট্টগ্রাম নগরীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার মুদি দোকানি ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত পটিয়ায় বাসচাপায় প্রাণ গেল দুই কিশোরের। বাড়ি নির্মাণের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী মোমিনুল হক দেশকে এগিয়ে নিতে সততার সাথে কাজ করে যাচ্ছে প্রয়াস নৃত্যের ছন্দে অনুষ্ঠিত হলো প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১২ পর্ব তম অনুষ্ঠিত  ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটি’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত প্রাথমিক বৌদ্ধ ধর্মীয় শিক্ষালয়ের ২৫৭০ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন রাজপথের লড়াই বনাম ড্রয়িংরুমের আধিপত্য: ত্যাগী কর্মীদের অস্তিত্বের সংকট ও সমসাময়িক বাস্তবতা — প্রফেসর ড. আসিফ মিজান অবিলম্বে খুনি ধর্ষকদের ফাঁসির রায় কার্যকর করার আহবান-বা, ই, ছাত্রসেনা

প্রধান উপদেষ্টাকে চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান।

  • সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৮ পঠিত

মোঃ শেখ ফরিদ ।

অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবেন বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, সরকারের সকল উদ্যোগ এবং কর্মসূচি সফল করতে গোটা সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সেনাপ্রধান এ আশ্বাস দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। আইনশৃঙ্খলা রক্ষায় অব্যাহত অবদানের জন্য তিনি সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে আগামী মাসগুলোতে একটি স্পষ্টভাবে সংজ্ঞায়িত কমান্ড কাঠামো এবং সকল বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়সহ এই ভূমিকাকে আরও সুগম করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এ ছাড়াও প্রধান উপদেষ্টাকে চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গেও দেখা করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট