1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

সেনবাগে নবযোগদানকৃত ইউএনও শিরিন আক্তারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন শিক্ষক নেতৃবৃন্দ

  • সময় সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬৭ পঠিত

মো. আবদুল আলী, প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (তারিখ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি, মাদরাসা শিক্ষক সমিতি ও উপজেলা স্কাউটস সেনবাগ শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সেনবাগ উপজেলা শিক্ষক সমিতির আহ্বায়ক মাষ্টার মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মাষ্টার আবু তাহের সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও শিরিন আক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও নবীপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা ইয়াছিন করিম, সেনবাগ মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আমিরুজ্জামান, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মাষ্টার কামাল উদ্দিন (সানজিদ), সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কালাম, কানকির হাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ মুফতি গোলাম আযম, জয়নগর ওয়াজেদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু সাইয়েদ, এম এ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওহাব বিএসসি প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষকসহ দাখিল, আলিম ও ফাজিল মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহ-সুপার ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট