1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

স্বাধীন মডেল স্কুলে পরিবেশ সুরক্ষা স্কুল টিমের অনুমোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৫ পঠিত

 

১৭ সেপ্টেম্বর বুধবার এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীন মডেল স্কুলে পরিবেশ সুরক্ষা স্কুল টিমের অনুমোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী, বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়জুল আলম প্রিন্স, বিদ্যালয়ের শিক্ষক মোঃ ফেরদৌস, মোঃ আলামিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান মোহাম্মদ আলী পরিবেশ সুরক্ষা স্কুল টিমের কার্যক্রমকে আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এই সময় মনি আক্তার ও মোঃ আপন হোসেন কে টিম লিডার করে ১৫ সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়।

এই সময় বক্তারা নতুন টিম কে অভিনন্দন জানিয়ে বলেন , ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলতে হবে, যাতে তারা নিজেদের পরিবার, সমাজ ও দেশকে পরিবেশবান্ধব করে তুলতে পারে। তারা পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক ব্যবহার, বনভূমি ধ্বংসসহ নানা সমস্যার দিক তুলে ধরে শিক্ষার্থীদের করণীয় বিষয়ে পরামর্শ প্রদান করেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে পরিবেশ রক্ষার শপথ পাঠ করা হয়, যেখানে বৃক্ষরোপণ, পানি ও বিদ্যুৎ অপচয় রোধ, প্লাস্টিক ব্যবহার কমানো, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার করা হয়।

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ সুরক্ষা স্কুল টিম গঠন করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব নেতৃত্ব তৈরি হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম আরও দায়িত্বশীল হয়ে উঠবে।

অনুষ্ঠানের শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে তুলে নতুন টিমের অনুমোদন পত্র তুলে দেন এবং আগামী কার্যক্রমের পরিকল্পনা ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট