1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সবার জন্য রইল আন্তরিক শুভকামনা। বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের শুভ উদ্বোধন

  • সময় বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৯ পঠিত

 

চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্র জামালখানস্থ এস.এস. রোডে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, মানবাধিকারকর্মী, শিক্ষাবিদ, আইনজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁরা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কার্যক্রমকে সময়োপযোগী ও প্রশংসনীয় অভিহিত করে বলেন, চট্টগ্রাম বিভাগ মানবাধিকার সংরক্ষণ, আইনি সহায়তা প্রদান এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল বলেন, “মানবাধিকার কোনো বিলাসিতা নয়, এটি মানুষের জন্মগত অধিকার। প্রতিটি মানুষ মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়ের দাবিদার। আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই—অবহেলিত, নির্যাতিত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হতে চাই। মানবকল্যাণই আমাদের মূল লক্ষ্য, আর এ লক্ষ্য বাস্তবায়নে আমরা সবার সহযোগিতা কামনা করছি। মানবাধিকারের আলো সবার ঘরে পৌঁছানোই আমাদের স্বপ্ন।”

বক্তারা আরও উল্লেখ করেন, মানুষের অধিকার সচেতনতা বৃদ্ধি, শিক্ষা প্রসার, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক কার্যক্রমে এই ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা পালন করবে। অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং অতিথিরা ভবিষ্যতের জন্য নানা গঠনমূলক পরামর্শ প্রদান করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট