1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব’র বাঘাইছড়িতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন

  • সময় শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১১ পঠিত

‎বাঘাইছড়ি প্রতিনিধি- আনোয়ার হোসেন

‎
‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুল খালেক।
‎
‎শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বর্জ ব্যাবস্থাপনা প্লান্ট, সারোয়াতলী ইউনিয়নে উন্নয়ন বোর্ডের অর্থায়নে গার্ডার সেতু ও সেচ নালা প্রকল্প পরিদর্শন শেষে মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়ক ঘুরে দেখেন। এসময় তিনি পার্বত্য চট্টগ্রামের কৃষি ও বনজ সম্পদের অপার সম্ভাবনার কথা তুলে ধরে আগামীতে এসব সম্পদ কাজে লাগিয়ে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে নতুন কর্মক্ষেত্র তৈরির উপর গুরুত্ব আরোপ করেন।
‎
‎এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহম্মেদ ,খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেন , পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত বরন চাকমা, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির সহ স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট