1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা বাঁশখালীতে পিতার মাথার ওপর পুত্রের লাশ, পানিতেই জানাজা ও দাফন।

বিস্কুট-জেলি খেয়ে মৃত মায়ের পাশে কয়েক দিন বসে থাকল দুবছরের ছেলে।

  • সময় শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৭ পঠিত

মোঃ শেখ ফরিদ ।

মা মারা গিয়েছে, বুঝতেও পারেনি শিশু। কয়েক দিন ধরে মায়ের মৃতদেহের পাশে ঠায় বসে রইল সে। মায়ের দেহের পাশে কিছু কেক, বিস্কুট, চিপস পড়ে ছিল। সেগুলি খেয়েই কোনও রকম প্রাণ বাঁচাল শিশুটি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব চীনে। মৃত তরুণীর নাম ঝেং (২৮)। দু’বছরের পুত্র মিয়ানমিয়ানকে নিয়ে ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝোয়ের ক্যানগান কাউন্টিতে একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি।

জানা গিয়েছে, কয়েক দিন ধরে ঝেঙের কোনও খোঁজ না পেয়ে তার এক বন্ধু পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দেখে মৃত্যু হয়েছে তরুণীর। দেহ পড়ে রয়েছে ঘরের ভিতরেই। সেই দেহের পাশেই বসে ছিল ঝেঙের সন্তান মিয়ানমিয়ান। নিস্তেজ হয়ে পড়েছিল সে। জামাকামড়ও ময়লা হয়ে গিয়েছিল।

পুলিশ জানিয়েছে, মা যে মারা গিয়েছে, তা বুঝতেই পারেনি ছোট্ট মিয়ানমিয়ান। মায়ের দেহের পাশে কেক, বিস্কুট, জেলি— এই সব খাবার ছিল। কয়েক দিন ধরে সেগুলিই খেয়ে বেঁচেছিল সে। তাকে ইতিমধ্যেই উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, সঙ্গীর সঙ্গে মনোমালিন্যের পর পুত্রকে নিয়ে ভাড়াবাড়িতে একাই থাকতেন ঝেং। আগেও দু’বার বিয়ে করেছিলেন তিনি। কিন্তু কোনও সম্পর্কই টেকেনি।

সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিলেন ঝেং। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের ধারণা, সেই অসুস্থতা থেকেই মৃত্যু হয়েছে তার। যদিও ঝেঙের এক নিকটাত্মীয়ের দাবি, একাধিক বার আত্মহত্যার কথাও বলেছিলেন তরুণী। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট