1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ৮ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার চন্দনাইশে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি অনুষ্ঠান এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে কোমল পানীয় ও টিস্যু বিতরণ ঈমান-আক্বিদা, নামাজ ও কালেমা শুদ্ধ করার লক্ষ্যেই দা’ওয়াতে খায়র পরিচালিত হয়: মুফতি অসিয়র রহমান আলকাদেরী এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্ট কার্য-নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইসলামে বৃক্ষরোপনের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণ -মহিউদ্দীন কাদের ফটিকছড়ি উত্তর উপজেলা ঘোষণাকে স্বাগত জানিয়ে ভূজপুরে আনন্দ মিছিল ও শোকরানা মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীতে ১২০০ কৃষকের মাঝে আমন ধান বীজ ও সার বিতরণ বোয়ালখালীতে মৎস্যচাষিদের মাঝে চাষ উপকরণ বিতরণ

২০ বছর পর রোববার চট্টগ্রামে আসছেন তারেক রহমান পলোগ্রাউন্ডে মহাসমাবেশ, লক্ষাধিক মানুষের সমাগমের আশা

  • সময় শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৫০৮ পঠিত

 

মেঃকায়সার.চট্টগ্রাম প্রতিনিধি।

দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী রোববার নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এক মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। তাঁর আগমনকে ঘিরে চট্টগ্রাম নগর ও জেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সমাবেশ সফল করতে নগর ও জেলার বিভিন্ন উপজেলায় প্রস্তুতি সভা, মিছিল ও প্রচারণা জোরদার করা হয়েছে। বিএনপির নেতাদের প্রত্যাশা, এ সমাবেশে অন্তত ১০ লাখ মানুষের সমাগম হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামীকাল ২৪ জানুয়ারী (শনিবার) রাতে তারেক রহমান চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেদিন রাতেই নগরে অবস্থান করবেন। পরদিন ২৫ জানুয়ারী (রোববার) বেলা ১১টায় পলোগ্রাউন্ড মাঠে তিনি বক্তব্য দেবেন। তারেক রহমানের এই বক্তব্যকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক মানুষের আগমন ঘটবে বলে জানান তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, এটি কোনো দলীয় রাজনৈতিক সমাবেশ নয়; বরং তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দলমত–নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হবে। এখানে শুধু বিএনপির নেতা–কর্মী নয়, সাধারণ মানুষও অংশ নেবেন।
তিনি বলেন, দীর্ঘদিন পর তারেক রহমান চট্টগ্রামে আসছেন—এই বিষয়টি সাধারণ মানুষের মাঝেও আলাদা আবেগ ও আগ্রহ সৃষ্টি করেছে। এটি জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
উল্লেখ্য, বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালের ৯ জানুয়ারি পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। দীর্ঘ ১৪ বছর পর একই মাঠে দলটির বর্তমান চেয়ারম্যান হিসেবে তাঁর পুত্র তারেক রহমান বক্তব্য দিতে যাচ্ছেন।
তারেক রহমান সর্বশেষ চট্টগ্রাম সফরে এসেছিলেন ২০০৫ সালের ৬ মে। সে সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। চলতি বছরের ৯ জানুয়ারি তাঁকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। ফলে চেয়ারম্যান হিসেবে এটিই তাঁর প্রথম চট্টগ্রাম সফর।

যুবদলের ব্যাপক প্রস্তুতিঃ

নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ জানান, দীর্ঘদিন পর তারেক রহমান চট্টগ্রামে আসছেন, এতে নেতা–কর্মীরা উচ্ছ্বসিত। নগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের এক লাখের বেশি নেতা–কর্মী সমাবেশে অংশ নেবেন।

১০০ ফুট দীর্ঘ মঞ্চ প্রস্তুতঃ

সমাবেশকে কেন্দ্র করে পলোগ্রাউন্ড মাঠে বিশাল মঞ্চ নির্মাণের কাজ চলছে। শ্রমিক কাসেম জানান, গত পাঁচ দিন ধরে তাঁরা মঞ্চ তৈরির কাজে ব্যস্ত রয়েছেন।
নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বলেন, মঞ্চটি ১০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের। মঞ্চের সামনে নিরাপত্তাকর্মীরা অবস্থান করবেন। নারী ও গণমাধ্যমকর্মীদের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন জানান, শনিবারের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে। নিরাপত্তা তদারকির জন্য বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স’ (সিএসএফ) শুক্রবার চট্টগ্রামে পৌঁছাবে।

তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থাঃ

নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ জানান, সমাবেশ ঘিরে মঞ্চসহ পুরো এলাকায় পুলিশের তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকধারী পুলিশও দায়িত্ব পালন করবে।
নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, তারেক রহমানের নেতৃত্বে দলের আন্দোলন আরও সুসংহত হবে। সমাবেশে তাঁর দেওয়া নির্দেশনা অনুসরণ করে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট