1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্যান বিতরন অনুষ্ঠানে ডা: এ টি এম রেজাউল করিম প্রয়াস সুবিধাবঞ্চিত মানুষের আস্তার ঠিকানা রাউজানে দুলাল-রেনু ফাউন্ডেশনের অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠান সম্পন্ন আবারও বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম শাহী জামে মসজিদ মুসল্লি পরিষদের সভা মসজিদ পরিদর্শনে প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত কবিতাঃ “বাবা” মোহাম্মদ আব্দুল হাকীম পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত। এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধন পটিয়ার ফল উৎসব। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিক জনতার আন্দোলন চলবে: অধ্যাপক মুজিবুর রহমান পটিয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি: দোষ কার, কী করছে প্রশাসন? চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী

পেকুয়ায় ধানের শীষের সমর্থনে এম এ কাইয়ুম ইশতিয়াকের মিছিলে গনজোঁয়ার

  • সময় শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৫৩ পঠিত

 

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এর বিজয় তরান্বিত করার লক্ষ্যে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি ২৩ জানুয়ারি (শুক্রবার) বিকাল ৩ টায় শুরু হয়ে শিলখালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়নের প্রধান সড়কে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। গণমিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কক্সবাজার জেলা শাখার সহ-সম্পাদক এম এ কাইয়ুম ইশতিয়াক ছোটন। এতে শিলখালী ইউনিয়ন ছাত্রদল,শ্রমিকদল,যুবদল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সমর্থকরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এম এ কাইয়ুম ইশতিয়াক বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। তিনি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায়ের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সেই সাথে চকরিয়া পেকুয়ার উন্নয়নের জন্য সালাহউদ্দিন আহমদ তথা ধানের শীষের বিজয় নিশ্চিত করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। পরিশেষে মিছিল চলাকালীন সময় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুশৃঙ্খল থাকায় নেতাকর্মী সমর্থকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট