1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সবার জন্য রইল আন্তরিক শুভকামনা। বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

  • সময় বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫৮ পঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের নব-নির্বাচিত সভাপতি ফরহাদুল হাসান মোস্তফা-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

​সম্প্রতি চট্টগ্রামের একটি অভিজাত মিলনায়তনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চট্টগ্রাম বিভাগের সভাপতি ফরহাদুল হাসান মোস্তফাকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

​এসময় উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি মোহাম্মদ পারভেজ, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন এবং এম এ হান্নান খানসহ সংগঠনের অন্যান্য স্থানীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।

​সাক্ষাৎকালে নেতৃবৃন্দ চট্টগ্রামে মানবাধিকার রক্ষা, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং আইনি সহায়তা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

​সভাপতি ফরহাদুল হাসান মোস্তফা তাঁর বক্তব্যে বলেন, মানবাধিকার সুরক্ষায় আসক ফাউন্ডেশন সবসময় আপসহীন। আমরা ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করে যাবো।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনে সংগঠনের হাতকে আরও শক্তিশালী করার এবং আর্তমানবতার সেবায় নিবেদিত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট