
আলমগীর আলম।
এপেক্স ক্লাবস অব বাংলাদেশের উদ্যোগে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংগঠনটির জাতীয় যুব ও সুনাগরিকত্ব পরিচালক এপেক্সিয়ান মুস্তফা মো: নুরুল মতিন সৈকত এর আমন্ত্রণে দেশের সকল এপেক্সিয়ানদের এই আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
প্রকাশিত আমন্ত্রণপত্রে জানানো হয়, প্রকৃতির নবজাগরণ ও পহেলা বৈশাখের আনন্দঘন পরিবেশকে ঘিরে পাহাড়ি সৌন্দর্যে ভরপুর বান্দরবানে এই আয়োজন অনুষ্ঠিত হবে।
নতুন বছরের প্রথম প্রভাতে সূর্যের আলোয় আলোকিত হয়ে প্রকৃতির সান্নিধ্যে মিলিত হওয়ার এক অনন্য সুযোগ সৃষ্টি করবে এ আয়োজন।
অনুষ্ঠানটি আগামী ১৪ এপ্রিল ২০২৬, সকাল ১০টায় বান্দরবানের অপরুপ সুন্দরময় ঠিকানা নীলাচল অনুষ্ঠিত হবে।
এতে এপেক্স বাংলাদেশের বিভিন্ন জেলা ও ক্লাবের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
এপেক্স বাংলাদেশ মনে করে, ব্যস্ত নগরজীবনের একঘেয়েমি কাটিয়ে এমন আয়োজন সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে।
একই সাথে ক্লাব প্রেসিডেন্ট ও সেক্রেটারি কর্নফারেন্স এবং জাতীয় সম্প্রসারণ পরিচালক এপেক্সিয়ান নাজনীন আকতার এর দপ্তরের মেম্বারসিপ ড্রাইভিং মাস উদ্বোধন অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. নাসিম আহমেদ ও জাতীয় সহ সভাপতি এপে. নুরুল আমিন চৌধুরী আরমান ও ২০২৫ সালের জাতীয় সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম পান্না বলেন ২০২৬ সালে এপেক্স বাংলাদেশ দূর্দান্ত গতিতে এগিয়ে চলছে।
৫০ তম জাতীয় কনভেনশন থেকে শুরু করে প্রতিটি আয়োজনে সকল এপেক্সিয়ানদের অংশ গ্রহণ সকলের দৃষ্টি আকর্ষণ হয়েছে। বছরব্যাপি উৎসমুখর নানা আয়োজনে এপেক্স বাংলাদেশ আরও সমৃদ্ধিময় হয়ে মানুষের কল্যানে কাজ করবে এবং পাশাপাশি জাতীয় সভাপতির স্লোগান “Advance Together” বাস্তবায়নে সবাইকে একসঙ্গে হাতেহাত রেখে কাজ করার আহ্বান জানানো হয়।
Leave a Reply