1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র জরুরি সভা অনুষ্ঠিত

  • সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২১০ পঠিত

 

গত ১১ এপ্রিল শনিবার, দেশের বৌদ্ধ শিক্ষা, গবেষণা ও মানবিক মূল্যবোধ বিকাশে নিবেদিত স্বনামধন্য সংগঠন সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ এর এক জরুরি সভা সংগঠনের অস্থায়ী কার্যালয় চট্টল আবাসন-এ সংগঠনের সভাপতি প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার বড়ুয়া’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ এজেন্ডার উপর বক্তব্য রাখেন লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, প্রদীপ বড়ুয়া, শ্যামল বড়ুয়া, রোটারিয়ান চম্পাকলি বড়ুয়া, প্রনবরাজ বড়ুয়া, দেবজিত বড়ুয়া, পুতুল বড়ুয়া, অলক বড়ুয়া বিটু, প্রকৌশলী প্রদীপ কুমার বড়ুয়া, মিসেস অঞ্জনা বড়ুয়া, মিসেস অর্চনা বড়ুয়া ও মিসেস শুক্লা বড়ুয়া প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের পরবর্তী নতুন কমিটি গঠনকল্পে লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ-কে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি শক্তিশালী ও কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সভায় বক্তারা বলেন দীর্ঘদিন ধরে জ্ঞানচর্চা, নৈতিক শিক্ষা ও বৌদ্ধ সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসা এ সংগঠনটি ইতোমধ্যেই সুধীসমাজে একটি সম্মানজনক অবস্থান তৈরি করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট