1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু দগ্ধ হয়ে নিহত দিদারের স্বজনদের পাশে সাংসদ এরশাদ উল্লাহ

এপেক্স ক্লাব অব সাঙ্গুর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২৪২ পঠিত

বান্দরবান প্রতিনিধি:
আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স ক্লাব অব সাঙ্গুর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গত ১৩ মার্চ সোমবার বিকেল ৫টায় বান্দরবান জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. নাসিম আহমেদ।
এপেক্স ক্লাব অব সাঙ্গুর সভাপতি এপে. প্রজ্ঞাসার বড়ুয়া পাপনের সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারি মাস্টার শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এপে. নুরুল আমিন চৌধুরী আরমান, ন্যাশনাল ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ডিরেক্টর এপে. মো. কামাল পাশা, এনওআইসিডি এপে. নুরুল মতিন সৈকত, জেলা গভর্নর ৩ ইঞ্জিনিয়ার মোঃ মহসিন, সদ্য অতীত জেলা গভর্নর এপে. সৈয়দ মিয়া হাসান এবং ন্যাশনাল সেক্রেটারি মিতুন কারনাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি ইঞ্জিনিয়ার রুই ফ্রু, এপেক্স ক্লাব অব নীলাচলের সেক্রেটারি লিটন, সাঙ্গু ক্লাবের জুনিয়র ভাইস প্রেসিডেন্টবৃন্দ এবং বান্দরবান জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ক্যাসিং মং মারমা, আরফাতুল ইসলাম ও সুজন দে-সহ শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের এই সময়ে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে উপস্থিত সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট