1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামে কুরবানির শিক্ষা-ইতিহাস, ফজিলত ও আমল -মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন আসন্ন প্রতিষ্ঠা বার্ষিকী ও এশিয়ান স্টার এ‍্যাওয়ার্ড অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা সিলেটে ঈদুল আজহা উপলক্ষে “রক্তের অনুসন্ধানে আমরা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ও মেহেদী উৎসব সিআইপি ও কমিউনিটি নেতাদের উপস্থিতিতে দুবাইয়ে ডেজার্ট রাইজের জমকালো আসর আসক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি নির্বাচিত হলেন লায়ন হাজী নুরুল আলম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার পটিয়ায় সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এক অটোরিক্সা চালক। আমার প্রিয় জন্মভূমি: পটিয়া বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকায় জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত- যৌতুক মাদক ও ধর্ষণ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: চট্টগ্রামের পুলিশ সুপার

আসন্ন প্রতিষ্ঠা বার্ষিকী ও এশিয়ান স্টার এ‍্যাওয়ার্ড অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা

  • সময় বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩৩ পঠিত

 

 

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর আসন্ন ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী, নবগঠিত কমিটির অভিষেক, “এশিয়ান স্টার অ্যাওয়ার্ড-২০২৬”, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী ৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য বৃহৎ আয়োজনকে সফল করতে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী এর পরিচালনায় এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা. শওকতুল ইসলাম (শওকত) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, নারী ও শিশু অধিকার রক্ষা, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সামাজিক সচেতনতা তৈরিতে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন জেলা ও মহানগরে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন নেতৃত্ব তৈরির উদ্যোগকেও তারা ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান আর.এস.এম নিজাম উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ আব্দুর রহিম খন্দকার, যুগ্ম মহাসচিব হাজী মোঃ মাইন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়জুল আলম প্রিন্স, মোঃ ইকবাল হোসেন রাশেদ প্রমুখ।

বক্তারা আরও বলেন, “এশিয়ান স্টার অ্যাওয়ার্ড-২০২৬” এর মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের বরণ, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন এবং নারী ও শিশু অধিকার বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হবে।

সভায় আগামী অনুষ্ঠানে দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়। অনুষ্ঠান সফল করতে সংগঠনের সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট