1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু দগ্ধ হয়ে নিহত দিদারের স্বজনদের পাশে সাংসদ এরশাদ উল্লাহ বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালি খানখানাবাদ এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা, ঔষধ বিতরণ , খাদ্য বিতরণ, কোরআন বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের কমিটি গঠিত- পটিয়ার দিলদার হাসান দিলু বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত

সিলেটে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

  • সময় বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৭৩ পঠিত

 

দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদ আয়োজিত সিলেট বিভাগীয় সম্মেলন সিলেট মহানগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সোলাইমান হলে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) সকাল ১০টায় অনুষ্ঠিত এ সম্মেলনে পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এম. এস. মাসুদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রশাসক, সিলেট সিটি করপোরেশন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মালেক চৌধুরী, জাকারিয়া মজুমদার মেহেদী, মুফতি মনজুরুল ইসলাম উত্তরবাগী, মাওলানা মুক্তার আহমেদ এবং সাংবাদিক উৎফল বড়ুয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান, প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি আজহারুল ইসলাম, সিলেট বিভাগীয় পরিচালক সামিরুল হক বাছির মাহমুদ, সিলেট বিভাগীয় সভাপতি হাফিজুর রহমান মিছবাহ এবং সাধারণ সম্পাদক আল হাবিব আহমেদ মাছুমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রক্তদান, মানবিক সহায়তা, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদ দেশের মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও সংগঠনটি মানবতার কল্যাণে আরও ব্যাপক পরিসরে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সম্মেলনে দেশের বিভিন্ন বিভাগ থেকে আগত দুই শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট মানবিক সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি সিলেট বিভাগের উদ্যোগে ২০টি স্বেচ্ছাসেবী পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। শেষে মানবসেবা, ভ্রাতৃত্ববোধ, সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট