
লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং ক্লাসিকের ২০২৬-২৭ সেবা বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে নগরীর একটি রেস্টুরেন্টে ক্লাব সভাপতি লায়ন সুজিত কুমার নাথের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
ক্লাব সেক্রেটারি লায়ন নীল রতন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা লায়ন এম. এইচ. চৌধুরী এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন কেবিনেট ট্রেজারার লায়ন মো. ইমতিয়াজ ইসলাম পিএমজেএফ, লায়ন্স জেলা কেবিনেটের লিও ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারপারসন (মনোনীত) লায়ন মো. লোকমান হোসেন মজুমদার (লিটন) এবং রিজিয়ন চেয়ারপারসন লায়ন মাহাবুবুল ইসলাম মাসুদ পাটোয়ারী।
সভায় সর্বসম্মতিক্রমে গঠিত নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন লায়ন নীল রতন বড়ুয়া, সেক্রেটারি নির্বাচিত হয়েছেন লায়ন শাহিনা পারভীন শাহীন এবং ট্রেজারার নির্বাচিত হয়েছেন লায়ন মিঠুন দেবনাথ।
বক্তারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আগামী সেবা বর্ষের জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ-এর অনুপ্রেরণাদায়ী আহ্বান “কমিটমেন্ট”-এর আলোকে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্ববোধ ও দলগত নেতৃত্বের সমন্বয়ে সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করতে হবে। তারা ক্লাবের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা, জেলার মধ্যে ক্লাবের অবস্থান আরও সুসংহত করা এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের পরিধি বৃদ্ধিতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা বলেন, “উই সার্ব” শুধু একটি স্লোগান নয়, মানবতার সেবায় আত্মনিয়োগের এক অঙ্গীকার, যার মাধ্যমে লায়ন্স আন্দোলনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়িত হয়।
সভায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জোন চেয়ারপারসন লায়ন নেয়ামত উল্লাহ খান, জোন চেয়ারপারসন লায়ন রিটন দাশ, লায়ন এম. আই. মারুফ পাটোয়ারী, লায়ন শহীদুল ইসলাম টিপুসহ ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে ক্লাব পরিচালক লায়ন মাঈন উদ্দিন মাঈনু সভায় অংশগ্রহণ করেন। সভা শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ক্লাবের সেবামূলক কর্মকাণ্ডকে আরও সম্প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply